শীতকালীন অবকাশে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
বছরের শেষ প্রান্তে শীতকালীন অবকাশ, বিভিন্ন দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানভেদে আগামী ১১ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে এ ছুটি শুরু হয়ে চলবে ২০২৭ সালের ২ জানুয়ারি পর্যন্ত।
শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, এবার প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিন, মাদরাসায় ১৬ দিন এবং কলেজে সর্বোচ্চ ১৮ দিনের টানা ছুটি মিলছে।
প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরিতে ছুটি শুরু ১৮ ডিসেম্বর
দেশের প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একই সময়ে ছুটি শুরু ও শেষ হবে। ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে মূল শীতকালীন অবকাশ শুরু হবে ২০ ডিসেম্বর এবং চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। তবে এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এবং মাঝখানে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি যুক্ত হওয়ায় ১৮ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত টানা ১২ দিনের ছুটি পাচ্ছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
মাদরাসায় ছুটি শুরু ১৩ ডিসেম্বর
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সবার আগে ছুটি শুরু হচ্ছে মাদরাসায়। সরকারি ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় মূল ছুটি নির্ধারণ করা হয়েছে ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। তবে ছুটির আগে (১১ ও ১২ ডিসেম্বর) এবং পরে (২৫ ও ২৬ ডিসেম্বর) দুই দিন করে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ১৬ দিনের ছুটি উপভোগ করবেন।
কলেজে ছুটি শুরু ১৬ ডিসেম্বর
মাদরাসার পরপরই ছুটি শুরু হচ্ছে কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। এসব প্রতিষ্ঠানে শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে এর ঠিক আগের দিন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সরকারি ছুটি রয়েছে। এ ছাড়া ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী ১ ও ২ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়ছে। ফলে ১৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৮ দিনের দীর্ঘ ছুটি পাবেন।
নিজস্ব ক্যালেন্ডারে ছুটি দেবে বিশ্ববিদ্যালয়গুলো
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শীতকালীন ছুটি ঘোষণা করে থাকে। ফলে বিশ্ববিদ্যালয়ভেদে ছুটি শুরুর তারিখ ও মেয়াদে ভিন্নতা থাকবে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ডিসেম্বরের এ ছুটি ১৫ দিন বা তারও বেশি হতে পারে।
- শীতকালীন অবকাশে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- আগামী ৭২ ঘণ্টার মধ্যে ৫০তম বিসিএসের ফল প্রকাশে আলটিমেটাম
- ঢাবি ছাত্রী ও তার মাকে হেনস্তার প্রতিবাদে ঠিকানা পরিবহনের ২০ বাস আটক
- শিক্ষাকে শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়: প্রধানমন্ত্রী
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের আলোচনা সভা
- শাবিপ্রবিতে দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত
- বেরোবিতে ভিসির কার্যালয়ে মারামারি, চার জনকে সাময়িক বরখাস্ত
- মানবিকতা যতদিন অবমানিত হবে, নজরুল ততদিন প্রাসঙ্গিক: ড. বেলা দাস
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে প্রায় আড়াই লাখ, শেষ হচ্ছে আজ
- ২০২৭ সাল থেকে প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা
- কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সনদ বিক্রির সঙ্গে জড়িত, অভিযোগ শিক্ষামন্ত্রীর
- শীতকালীন অবকাশে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হাসান মাহমুদ
- মেডিকেল-ডেন্টালে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
- শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে মোহনা টেলিভিশনের সাবেক সিইও গ্রেপ্তার
- কোচিং করা শিক্ষকদের তালিকা নিচ্ছি, সবকিছু অবজার্ভ করছি
- জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার
- সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি




MS3 Technology BD