কোচিং করা শিক্ষকদের তালিকা নিচ্ছি, সবকিছু অবজার্ভ করছি
শিক্ষামন্ত্রী
অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ান। বিষয়টি তিনি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট শিক্ষকদের তালিকা নেওয়া হচ্ছে। এমপিওভুক্ত ও বেতনভুক্ত শিক্ষকদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান করতে হবে। তারা বাইরে কোচিং সেন্টারে পড়াতে পারবেন না। এমপিওভুক্ত যেসব শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ান, তাদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে ক্লাস বাদ দিয়ে মিছিল-মিটিংয়ে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ান। বিষয়টি তিনি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট শিক্ষকদের তালিকা নেওয়া হচ্ছে। এমপিওভুক্ত ও বেতনভুক্ত শিক্ষকদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান করতে হবে। তারা বাইরে কোচিং সেন্টারে পড়াতে পারবেন না।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলোতে অনেক শিক্ষক রয়েছেন, ক্লাসরুমে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান। আমি সবকিছু অবজার্ভ করছি, তালিকা নিচ্ছি—ক্লাসরুমে পড়াতে হবে। শিক্ষকরা বাইরে কোচিং সেন্টারে যেতে পারবেন না, যারা এমপিওভুক্ত, যারা বেতনভুক্ত।
এমপিওভুক্ত শিক্ষকদের মিছিল-মিটিংয়ে অংশ নেয়ার বিষয়ে মন্ত্রী বলেন, বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। তাই দায়িত্ব পালন বাদ দিয়ে যখন-তখন মিছিল-মিটিংয়ে অংশ নেওয়া থেকে তাঁদের বিরত থাকতে হবে।
মন্ত্রী বলেন, বেতনভুক্ত শিক্ষক মানে প্রজাতন্ত্রের কর্মচারী, যখন তখন মিটিংয়ে-মিছিলে গিয়ে রাষ্ট্রদ্রোহী কোনো কাজে আপনারা জড়িত হবেন না। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী—কাজ বাদ দিয়ে মিছিলে যাবেন না।
ক্লাস বাদ দিয়ে মিছিলে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এই সব এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিলে যান, আমি সবাইকে পর্যবেক্ষণে রেখেছি যে, আগামীতে এই ক্লাস না করার জন্য তাদেরকে আমি আইনি ব্যবস্থা নেব।
- শাবি প্রেসক্লাবের সাথে স্বপ্নোত্থানের নতুন কমিটির মতবিনিময়
- রাজশাাহীতে হঠাৎ স্কুল পরিদর্শনে গিয়ে পেলেন একজন শিক্ষার্থী, শিক্ষামন্ত্রীর অসন্তোষ
- ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার পরিকল্পনা এনসিটিবির
- চলমান সংকটের সমাধান না হওয়ায় চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’
- জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
- স্নাতকোত্তরে ফেলোশিপ দিচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়
- অনুমোদন হয়নি শিক্ষকদের নভেম্বরের বেতনের প্রস্তাব, আগামী সপ্তাহে সম্ভাবনা
- শাবিপ্রবির সাস্ট স্কুল অফ ডিবেটের নতুন কমিটি গঠন, নেতৃত্বে জিহান-শুভেচ্ছা
- শাবিপ্রবির প্রেসক্লাবের সাথে চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটির মতবিনিময়
- শাবিপ্রবিতে লাইফ সায়েন্সেস অনুষদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ২৮ মার্চ
- বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হাসান মাহমুদ
- মেডিকেল-ডেন্টালে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
- শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে মোহনা টেলিভিশনের সাবেক সিইও গ্রেপ্তার
- কোচিং করা শিক্ষকদের তালিকা নিচ্ছি, সবকিছু অবজার্ভ করছি
- জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার
- সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি
- ২৩ বছরের চাকরিতে ৯ বছরই ছুটিতে
- ব্যাংককে তেল স্থাপনায় বিস্ফোরণ
- ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী




MS3 Technology BD