নতুন বছরে খারাপ বই পেলে শিক্ষার্থীদের ফেরত দিতে বললেন শিক্ষামন্ত্রী
আগামী মাসে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে দেওয়া পাঠ্যবইয়ের মান খারাপ হলে তা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (২৭ নভেম্বর) চাঁদপুরের কচুয়া পাইলট স্কুলে ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্য শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী বছরে তোমরা সকলেই নতুন ড্রেস পাবে— জুতা, মোজা, শার্ট, প্যান্ট পাবে, সালোয়ার-কামিজ, ওড়না পাবে। আগামী বছর থেকে তোমাদের দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা করা হবে, লাঞ্চ-টিফিন দেওয়া হবে। বুঝতে পেরেছ? এসব উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার অংশ। তোমাদের জন্য কিন্তু নতুন বই এসে গিয়েছে। শুধু তোমাদের রেজাল্ট বেরোবে, তুমি ফোর থেকে ফাইভে উঠলে ফাইভের বই নিয়ে বাড়ি যাবে।
তিনি বলেন, জানো আমরা যখন ছোট্ট ছিলাম, নতুন বইয়ের গন্ধ আমার কাছে এত ভালো লাগত, অনেক ভালো লাগত, বইগুলো নিয়ে গন্ধ শুঁকতাম, জানো তুমি? ওই যে বাসার দেয়ালে ক্যালেন্ডার থাকত না, ক্যালেন্ডার কেটে বইগুলোতে মলাট লাগাতাম, সুতা দিয়ে বাঁধতাম। খুব আনন্দ পেতাম। এবার তোমরা নতুন ক্লাসে যাওয়ার আগেই তোমরা নতুন বই পাবে, সকলেই পাবে। বই কিন্তু খুব ভালোভাবে আমরা প্রিন্ট করেছি। যদি কোথাও খারাপ বই পড়ে থাকে, ফেরত দিয়ে দিবা। যারা ছাপিয়েছে আমরা তাদের কাছে ফেরত পাঠিয়ে দিব। কোনো ফাঁকি চলবে না। বুঝতে পেরেছ?
প্রাথমিক শিক্ষার উন্নয়নে দেশের বিভিন্ন স্থানে জরাজীর্ণ স্কুলঘর সংস্কারের আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের যেখানে প্রাথমিক বিদ্যালয়ের ভাঙা ঘর রয়েছে, সেগুলো ঠিক করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী চান সব বাচ্চারা যেন সাঁতার জানে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খেলাধুলা, সংস্কৃতি, নাচ ও গান শেখার সুযোগ তৈরি করা হচ্ছে। চতুর্থ শ্রেণিতে খেলাধুলাবিষয়ক বই এবং ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দময় শিক্ষা’ চালু করা হয়েছে। এ ছাড়া কারিগরি শিক্ষার বই দেওয়া হচ্ছে। ২০২৮ সাল থেকে শিক্ষার্থীদের জন্য আরও নতুন নতুন বই যুক্ত করা হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গড়বে তোমরা লেখাপড়া করে প্রকৌশলী, চিকিৎসক, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তা হওয়ার পাশাপাশি সৎ ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি। শিক্ষক ও মা-বাবার সঙ্গে সত্য কথা বলতে হবে, তাদের কথা শুনতে হবে এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। তাহলে সবাই মিলে সুন্দর দেশ গড়ে তুলতে পারবে।
অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- স্মার্টফোনের ভেতরেই লুকিয়ে থাকতে পারে গুপ্তচর, বুঝবেন যেভাবে
- ৪৭ বছর পর দলীয় লোগো পরির্তনের উদ্যোগ জামায়াতের
- শেষ মুহূর্তের গোলে শিরোপা ধরে রাখার স্বপ্নভঙ্গ মেসির মায়ামি
- কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয়, বিএনপির ১১ জনকে বহিষ্কার
- অধ্যক্ষ-ভিসিদের রাজনীতিতে অংশগ্রহণ না করার আহ্বান শিক্ষা সচিবের
- তিতুমীর কলেজের ছাত্রীনিবাসের গেটে ককটেল বিস্ফোরণ
- আগামী বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট শূন্য করার ঘোষণা উপাচার্যের
- নতুন বছরে খারাপ বই পেলে শিক্ষার্থীদের ফেরত দিতে বললেন শিক্ষামন্ত্রী
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ সুপারিশ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সনদ বিক্রির সঙ্গে জড়িত, অভিযোগ শিক্ষামন্ত্রীর
- ২০২৭ সাল থেকে প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা
- কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সনদ বিক্রির সঙ্গে জড়িত, অভিযোগ শিক্ষামন্ত্রীর
- বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হাসান মাহমুদ
- মেডিকেল-ডেন্টালে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
- শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে মোহনা টেলিভিশনের সাবেক সিইও গ্রেপ্তার
- কোচিং করা শিক্ষকদের তালিকা নিচ্ছি, সবকিছু অবজার্ভ করছি
- জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার
- সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি
- ২৩ বছরের চাকরিতে ৯ বছরই ছুটিতে




MS3 Technology BD