শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে মোহনা টেলিভিশনের সাবেক সিইও গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে তৈরি পোশাকশ্রমিকদের উসকানি দিয়ে বিক্ষোভ, হামলা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা তছলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তছলিম মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন।
গ্রেপ্তার তছলিম চৌধুরী সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ঘনিষ্ঠ সহচর এবং তার অর্থ লেনদেনকারী (ক্যাশিয়ার)। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, সম্প্রতি মিরপুর ১০ ও ১১ নম্বর এলাকায় অর্থের বিনিময়ে বহিরাগত লোকজন নামিয়ে শ্রমিকদের উসকানি দিয়ে হামলা ও ভাঙচুর চালান তছলিম চৌধুরী ও তার শ্যালক। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।
পুলিশের তথ্যমতে, যুবলীগের শীর্ষ নেতা মাইনুল হোসেন খান নিখিলের অনুসারী তছলিম দীর্ঘদিন ধরে কামাল মজুমদারের ক্যাশিয়ার হিসেবে কাজ করে আসছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময়ও কামাল মজুমদারের সঙ্গে মিরপুরে মাঠে সক্রিয় ছিলেন তিনি। তার বিরুদ্ধে ছাত্র হত্যার ঘটনায় কামাল মজুমদারের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগও রয়েছে।
ওসি জালাল উদ্দিন জানান, হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কামাল মজুমদার ও তার ছেলে শাহেদ মজুমদার বর্তমানে কারাগারে রয়েছেন। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে, তছলিম নিয়মিত কারাগারে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং বাইরে নাশকতা চালানোর নির্দেশনা নিয়ে আসতেন।
সর্বশেষ গত সোমবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গিয়ে কামাল মজুমদারের সঙ্গে দেখা করেন তছলিম। সেখান থেকে নাশকতার নতুন নির্দেশনা নিয়ে এসে মিরপুরে আবারও বড় ধরনের হামলা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন তিনি।
- শাবি প্রেসক্লাবের সাথে স্বপ্নোত্থানের নতুন কমিটির মতবিনিময়
- রাজশাাহীতে হঠাৎ স্কুল পরিদর্শনে গিয়ে পেলেন একজন শিক্ষার্থী, শিক্ষামন্ত্রীর অসন্তোষ
- ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার পরিকল্পনা এনসিটিবির
- চলমান সংকটের সমাধান না হওয়ায় চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’
- জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
- স্নাতকোত্তরে ফেলোশিপ দিচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়
- অনুমোদন হয়নি শিক্ষকদের নভেম্বরের বেতনের প্রস্তাব, আগামী সপ্তাহে সম্ভাবনা
- শাবিপ্রবির সাস্ট স্কুল অফ ডিবেটের নতুন কমিটি গঠন, নেতৃত্বে জিহান-শুভেচ্ছা
- শাবিপ্রবির প্রেসক্লাবের সাথে চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটির মতবিনিময়
- শাবিপ্রবিতে লাইফ সায়েন্সেস অনুষদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ২৮ মার্চ
- বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হাসান মাহমুদ
- মেডিকেল-ডেন্টালে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
- শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে মোহনা টেলিভিশনের সাবেক সিইও গ্রেপ্তার
- কোচিং করা শিক্ষকদের তালিকা নিচ্ছি, সবকিছু অবজার্ভ করছি
- জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার
- সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি
- ২৩ বছরের চাকরিতে ৯ বছরই ছুটিতে
- ব্যাংককে তেল স্থাপনায় বিস্ফোরণ
- ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী




MS3 Technology BD