নভেম্বার ২৯, ২০২৬ খ্রিস্টাব্দ

বেরোবিতে ভিসির কার্যালয়ে মারামারি, চার জনকে সাময়িক বরখাস্ত

নভেম্বার ২৮, ২০২৬ ১৪:৪৯ Asia/Dhaka
  • Views: 1442
  • Share:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের কার্যালয়ে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনায় চার জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ১২৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগের তদন্ত চলাকালিন পর্যন্ত তাদের সাময়িক বরথাস্ত করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তখন অন্য ব্যবস্থা নেওয়া হবে।

সাময়িক বহিষ্কৃত কর্মকর্তারা হলেন জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সহসভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার কর্মকর্তা ড. জিয়াউল হক, ফোরামের সভাপতি ও রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা ড. রোকনুজ্জামান, ফোরামের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় লাইব্রেরির উপ-গ্রন্থাগারিক মামদুদুর রহমান ও সংস্থাপন শাখার কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।

এর আগে ৪ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর দপ্তরে আলোচনার একপর্যায়ে কর্মকর্তাদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। এতে বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম আহত হন। তার বাম চোখের নিচে আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। 

এ ঘটনায় ড. রোকনুজ্জামানসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মারধরের অভিযোগ জমা দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হলো। 

user
user
Ad
Ad