শিক্ষাকে শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়: প্রধানমন্ত্রী
শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সঙ্গে উচ্চশিক্ষাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী করার পাশাপাশি শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩০০টির বেশি কলেজের অধ্যক্ষরা অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ রাখার মধ্যেই অনেক চূড়ান্ত সাফল্য নয়; বরং সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ এবং নেতৃত্বের গুণাবলী বিকশিত হতে দেওয়া উচিত, এই সুযোগটি তৈরি করা উচিত।’
অধ্যক্ষদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আপনারা কলেজের প্রধান, কলেজের অধ্যক্ষ। একজন অধ্যক্ষ শুধু একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধানই নন, আপনি আপনার প্রতিষ্ঠানের নেতা এবং নৈতিক দিকদর্শক। আপনারা একাডেমিক নেতৃত্বের কেন্দ্র ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ার স্থপতি। আপনাদের মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা আর দূরদর্শিতার ওপর শিক্ষকদের ভবিষ্যৎ সম্ভাবনা বিকাশের অনেক কিছু নির্ভর করে। শহর কিংবা গ্রাম সবার জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করতে মরহুমা বেগম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১শে অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার।’
তিনি বলেন, গত ১৬ বছরে কলেজের সংখ্যা ও উচ্চশিক্ষার সুযোগ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে শিক্ষার্থীর সংখ্যাও। তবে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বেড়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ভাবতে হবে। ফ্যাসিবাদের সময়কালে অন্য সব কিছুর মত দেশের শিক্ষা ব্যবস্থাকেও অনেক ধ্বংস করে দেওয়া হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার সবাই আসুন আমরা এই শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করে গড়ে তুলতে কাজ করি। শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক এবং সময়োপযোগী করে গড়ে তোলার এখন বোধহয় সময়।’
তিনি বলেন, শিক্ষাব্যবস্থার পরিবর্তন ও আধুনিকায়নের উদ্যোগ বাস্তবায়নে কলেজ অধ্যক্ষদের নেতৃত্ব দিতে হবে। প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষকদের কার্যকরভাবে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের বিকল্প নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি কথা আছে যে practice makes a man perfect. তাই যত প্রশিক্ষিত হবে একজন শিক্ষক, ততই পারদর্শী হয়ে উঠবে। শিক্ষককেন্দ্রিক পদ্ধতির পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণামুখী শিক্ষাদান পদ্ধতি চালুর আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে প্রয়োজনীয় ‘ট্রেন দ্য ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আধুনিক এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার সঙ্গে শিক্ষক এবং শিক্ষার্থীরা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে না পারলে প্রতি বছর সার্টিফিকেট নির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব মনে হয় কমবে না। বিশ্বের অর্ধেক মানুষ এখনো তৃতীয় শিল্পবিপ্লবের সুবিধা ভোগ করতে পারছে না। অথচ বিশ্ব ইতোমধ্যে চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। এ পরিস্থিতিতে উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী ও দক্ষতাভিত্তিক কর্মসংস্থান উপযোগী শিক্ষা চালু করতে হবে। প্রযুক্তির অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার নিরাপত্তা এবং ফাইভজি প্রযুক্তিসহ নানা উদ্ভাবন ভবিষ্যতের কর্মজগতে বড় পরিবর্তন আনছে।
শিক্ষার সঙ্গে কর্মদক্ষতার সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, ‘শিক্ষা মানুষকে দেয় শক্তি, আর সুনির্দিষ্ট লক্ষ্য সেই শক্তিকে সাফল্যে রূপান্তরিত করে। লক্ষ্যহীন শিক্ষা দিকহীন যাত্রার সামিল, আর সুনির্দিষ্ট লক্ষ্য নির্ভর শিক্ষা সফল ভবিষ্যৎ নির্মাণের কার্যকর পথপ্রদর্শক। তাই অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতায় রূপান্তর করার মধ্যেই সাফল্য নিহিত। এ কারণে শিক্ষার শক্তিকে কর্মদক্ষতায় রূপান্তরের জন্যই ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন অনিবার্য।’
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, শিক্ষার কাজ সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তরিত করা। আর শিক্ষার্থীরা, শিক্ষার্থীরা হয়ে উঠবে আগামী উদ্ভাবক, উদ্যোক্তা এবং অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি। এ লক্ষ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ তৈরির আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ও হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাজীবনেই লক্ষ্যভিত্তিক কর্মদক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেলে শিক্ষার্থীরা পড়াশোনা শেষে চাকরির অপেক্ষায় না থেকে নিজেরাই উদ্যোক্তা হতে পারবেন। একই সঙ্গে অন্যদের জন্য কর্মসংস্থান তৈরির সক্ষমতাও অর্জন করবেন।
শিক্ষার্থীদের আন্তর্জাতিক যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে একাধিক ভাষা শেখানোর ওপরও গুরুত্ব দেন তিনি। তারেক রহমান বলেন, ‘এজন্য কলেজগুলোকে শিক্ষার্থীদের জন্য বিশ্বব্যাপী যোগাযোগের মাধ্যমে বা মাধ্যম হিসেবে নিজেদের এবং সম্ভাবনার আরো দ্বার উন্মোচন করতে অ্যারাবিক, ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান কিংবা অন্য যেকোনো আন্তর্জাতিক চাহিদাসম্পন্ন ভাষা শেখার সুযোগ করে দেওয়া অত্যন্ত জরুরি।’
এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ভাষা ক্লাব প্রতিষ্ঠা এবং উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি। কলেজগুলোতে শিক্ষক সংকট নিরসনে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার সাথে কলেজ ভিত্তিক শিক্ষক সংকট নিরসন, শূন্য পদ পূরণ, প্রয়োজনে শিক্ষকদের নিয়োগ ও পদায়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, এনটিআরসিএ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবকে আমি আহ্বান জানাই।’
কলেজগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের যেসব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী ব্যবস্থা রয়েছে, সেসব প্রতিষ্ঠানে এ উদ্যোগ নেওয়া যেতে পারে। এ ছাড়া আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কলেজ কর্তৃপক্ষকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
- শীতকালীন অবকাশে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- আগামী ৭২ ঘণ্টার মধ্যে ৫০তম বিসিএসের ফল প্রকাশে আলটিমেটাম
- ঢাবি ছাত্রী ও তার মাকে হেনস্তার প্রতিবাদে ঠিকানা পরিবহনের ২০ বাস আটক
- শিক্ষাকে শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়: প্রধানমন্ত্রী
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের আলোচনা সভা
- শাবিপ্রবিতে দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত
- বেরোবিতে ভিসির কার্যালয়ে মারামারি, চার জনকে সাময়িক বরখাস্ত
- মানবিকতা যতদিন অবমানিত হবে, নজরুল ততদিন প্রাসঙ্গিক: ড. বেলা দাস
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে প্রায় আড়াই লাখ, শেষ হচ্ছে আজ
- ২০২৭ সাল থেকে প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা
- কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সনদ বিক্রির সঙ্গে জড়িত, অভিযোগ শিক্ষামন্ত্রীর
- শীতকালীন অবকাশে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হাসান মাহমুদ
- মেডিকেল-ডেন্টালে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
- শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে মোহনা টেলিভিশনের সাবেক সিইও গ্রেপ্তার
- কোচিং করা শিক্ষকদের তালিকা নিচ্ছি, সবকিছু অবজার্ভ করছি
- জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার
- সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি




MS3 Technology BD