মেডিকেল-ডেন্টালে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে অনলাইনে আবেদন।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে এর আবেদনও শুরু হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রণীত ‘২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জাতীয় নীতিমালা’ অনুযায়ী নির্ধারিত ছকে অনলাইনে (https://dgme.teletalk.com.bd) আবেদন আহ্বান করা হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ২৫ নভেম্বর সন্ধ্যায় সাড়ে ৬টায় শুরু হওয়া অনলাইন আবেদন কার্যক্রম শেষ হবে ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। পরদিন একই সময় পর্যন্ত অনলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে। প্রবেশ পত্র ডাউনলোড করা যাবে ১৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আর হাজিরা সিট ডাউনলোড করা যাবে ১৫ থেকে ১৭ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১.১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর আবেদন ফি ধরা হয়েছে এক হাজার টাকা, যা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ২০২৫ সাল অথবা ২০২৬ সালে এইচএসসি বা ‘এ’ লেভেল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২৩ সালের পূর্বে এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। এ ছাড়া প্রার্থীকে এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। আবেদনের যোগ্যতায় আরও বলা হয়, এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান এবং এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ হতে হবে। এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় জীব বিজ্ঞান বিষয়ে জিপিএ ৩.৫০-এর কম থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
এ ছাড়া পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য মোট আসনের শতকরা এক ভাগ (১%) সংরক্ষিত থাকবে; রাঙামাটি মেডিকেল কলেজে শতকরা ২৫ ভাগ আসন এই সংখ্যার অন্তর্ভুক্ত। পশ্চাৎপদ জনগোষ্ঠী অর্থাৎ সকল উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান এবং এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে জিপিএ ৩.০০-এর কম থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় ১০০টি প্রশ্নের (এইচএসসি সিলেবাস অনুযায়ী) প্রতিটি ১ নম্বর করে মোট ১০০ নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন— যথাক্রমে জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থবিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলী মূল্যায়ন-১৫। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। পরীক্ষার সময়কাল ১ ঘণ্টা ১৫ মিনিট এবং পাশ নম্বর ৪০। জাতীয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোন শিক্ষার্থী দেশে এমবিবিএস/বিডিএস কোর্সে ভর্তির জন্য বিবেচিত হবেন না।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএসসি, ‘ও’ লেভেল ও সমমান ও এইচএসসি, ‘এ’ লেভেল ও সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ১০০ নম্বর হিসেবে নির্ধারণ করে এভাবে মূল্যায়ন করা হবে— এসএসসি বা ‘ও’ লেভেল বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৮ গুণ = ৪০ নম্বর (সর্বোচ্চ) এবং এইচএসসি বা ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ১২ গুণ= ৬০ নম্বর (সর্বোচ্চ)।
লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং বর্ণিত পদ্ধতিতে এসএসসি, ‘ও’ লেভেল ও সমমান এবং এইচএসসি, ‘এ’ লেভেল ও সমমান পরীক্ষার জিপিএ ভিত্তিক প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম প্রণয়ন করা হবে।
পূর্ববর্তী বছরের (২০২৫ সালে) এইচএসসি, ‘এ’ লেভেল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর এবং পূর্ববর্তী বছরের (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে) সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার আবেদন ফরম ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণে যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। এমবিবিএস ও বিডিএস ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়মাবলি, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইট হতে জানা যাবে।
- শাবি প্রেসক্লাবের সাথে স্বপ্নোত্থানের নতুন কমিটির মতবিনিময়
- রাজশাাহীতে হঠাৎ স্কুল পরিদর্শনে গিয়ে পেলেন একজন শিক্ষার্থী, শিক্ষামন্ত্রীর অসন্তোষ
- ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার পরিকল্পনা এনসিটিবির
- চলমান সংকটের সমাধান না হওয়ায় চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’
- জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
- স্নাতকোত্তরে ফেলোশিপ দিচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়
- অনুমোদন হয়নি শিক্ষকদের নভেম্বরের বেতনের প্রস্তাব, আগামী সপ্তাহে সম্ভাবনা
- শাবিপ্রবির সাস্ট স্কুল অফ ডিবেটের নতুন কমিটি গঠন, নেতৃত্বে জিহান-শুভেচ্ছা
- শাবিপ্রবির প্রেসক্লাবের সাথে চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটির মতবিনিময়
- শাবিপ্রবিতে লাইফ সায়েন্সেস অনুষদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ২৮ মার্চ
- বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হাসান মাহমুদ
- মেডিকেল-ডেন্টালে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
- শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে মোহনা টেলিভিশনের সাবেক সিইও গ্রেপ্তার
- কোচিং করা শিক্ষকদের তালিকা নিচ্ছি, সবকিছু অবজার্ভ করছি
- জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার
- সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি
- ২৩ বছরের চাকরিতে ৯ বছরই ছুটিতে
- ব্যাংককে তেল স্থাপনায় বিস্ফোরণ
- ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী




MS3 Technology BD