মানবিকতা যতদিন অবমানিত হবে, নজরুল ততদিন প্রাসঙ্গিক: ড. বেলা দাস
পৃথিবীতে মানবিকতা যতদিন অবমানিত হবে, কাজী নজরুল ইসলাম ততদিন প্রাসঙ্গিক থাকবেন বলে মন্তব্য করেছেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেলা দাস।
শুক্রবার সকাল ৯টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন’-এর উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুলের সাহিত্য ও দর্শনের গভীরতা তুলে ধরে ড. বেলা দাস বলেন, কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নন, তিনি ছিলেন অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে দ্রোহের প্রধান উৎস। শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার অন্ধকার দূর করতে তাঁর লেখনী যুগ যুগ ধরে মুক্তিকামী মানুষকে সাহস জুগিয়েছে। বর্তমান অস্থির সময়েও মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় নজরুলের চেতনা আমাদের সবচেয়ে বড় আশ্রয়।
এ সময় সম্মেলনে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আজম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জসীম উদ্দীন।
আয়োজকবৃন্দ জানান, ১৯২৬ সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা এবং একই বছরে কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষপূর্তিকে কেন্দ্র করে এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার’।
আয়োজক সূত্রে আরও জানা গেছে, এবারের সম্মেলনে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে মোট ১৭০টি গবেষণাপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত ১২৬টি প্রবন্ধ ১৩টি প্যারালাল অধিবেশনে উপস্থাপন করা হচ্ছে।
- শীতকালীন অবকাশে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- আগামী ৭২ ঘণ্টার মধ্যে ৫০তম বিসিএসের ফল প্রকাশে আলটিমেটাম
- ঢাবি ছাত্রী ও তার মাকে হেনস্তার প্রতিবাদে ঠিকানা পরিবহনের ২০ বাস আটক
- শিক্ষাকে শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়: প্রধানমন্ত্রী
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের আলোচনা সভা
- শাবিপ্রবিতে দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত
- বেরোবিতে ভিসির কার্যালয়ে মারামারি, চার জনকে সাময়িক বরখাস্ত
- মানবিকতা যতদিন অবমানিত হবে, নজরুল ততদিন প্রাসঙ্গিক: ড. বেলা দাস
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে প্রায় আড়াই লাখ, শেষ হচ্ছে আজ
- ২০২৭ সাল থেকে প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা
- কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সনদ বিক্রির সঙ্গে জড়িত, অভিযোগ শিক্ষামন্ত্রীর
- শীতকালীন অবকাশে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হাসান মাহমুদ
- মেডিকেল-ডেন্টালে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
- শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে মোহনা টেলিভিশনের সাবেক সিইও গ্রেপ্তার
- কোচিং করা শিক্ষকদের তালিকা নিচ্ছি, সবকিছু অবজার্ভ করছি
- জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার
- সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি




MS3 Technology BD