জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) 'সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ: প্রেক্ষিত ৭ নভেম্বর' শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাবির সভাপতি অধ্যাপক ড. মো. গোলাম ছাদিকের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল। এ সময় তিনি উত্তরাঞ্চলে শিক্ষার প্রসার নিয়ে আলোচনা করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করেন। পাশাপাশি ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে স্বাধীনতার ঘোষণা প্রদানের মাধ্যমে জিয়াউর রহমানের বীরত্বের প্রকাশ সম্পর্কে আলোচনা করেন। এ সময় তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশপ্রেম ও বিসর্জনের বিষয়েও বক্তব্য দেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, '৭ নভেম্বর বাংলাদেশের দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করেছিল। বর্তমানে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দলই বাংলাদেশকে একটি নিরাপদ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। বাংলাদেশের কৃষি ও শিল্প খাত থেকে শুরু করে তৈরি পোশাকশিল্পের যে অগ্রগতি হয়েছে, তার সূচনা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান। এসব উন্নয়নের ভিত্তি তাঁর হাত ধরেই তৈরি হয়েছিল। তাই ৭ নভেম্বর আমাদের দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।'
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সব সময়ই গণ-আন্দোলনসহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনায় আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছে। ৭ নভেম্বর আমাদের জাতীয়তাবাদের জন্মদিন। ৭ নভেম্বর হয়েছিল বলেই জিয়াউর রহমান জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। কোনো গুম, খুন বা হত্যার মাধ্যমে তিনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেননি; বরং সিপাহি-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। সব ক্রান্তিকালে আমরা দেখেছি, তিনি নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছেন।’
শিক্ষাব্যবস্থার সংস্কার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার বিষয়ে তিনি বলেন, ‘যে ইতিহাসগুলো পাঠ্যবই থেকে তুলে দেওয়া হয়েছিল, সেগুলো নতুন করে আবার পাঠ্যবইয়ে নিয়ে আসা প্রয়োজন। ১৭ বছরে আমাদের শিক্ষাব্যবস্থায় যে অবক্ষয় হয়েছে, সেটির জন্য আমাদের কাজ করতে হবে। ইউজিসির সদস্য হিসেবে আমার যতটুকু সাহায্য করার প্রয়োজন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তা করব।’
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারাও উপস্থিত ছিলেন।
- শীতকালীন অবকাশে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- আগামী ৭২ ঘণ্টার মধ্যে ৫০তম বিসিএসের ফল প্রকাশে আলটিমেটাম
- ঢাবি ছাত্রী ও তার মাকে হেনস্তার প্রতিবাদে ঠিকানা পরিবহনের ২০ বাস আটক
- শিক্ষাকে শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়: প্রধানমন্ত্রী
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের আলোচনা সভা
- শাবিপ্রবিতে দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত
- বেরোবিতে ভিসির কার্যালয়ে মারামারি, চার জনকে সাময়িক বরখাস্ত
- মানবিকতা যতদিন অবমানিত হবে, নজরুল ততদিন প্রাসঙ্গিক: ড. বেলা দাস
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে প্রায় আড়াই লাখ, শেষ হচ্ছে আজ
- ২০২৭ সাল থেকে প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা
- কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সনদ বিক্রির সঙ্গে জড়িত, অভিযোগ শিক্ষামন্ত্রীর
- শীতকালীন অবকাশে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হাসান মাহমুদ
- মেডিকেল-ডেন্টালে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
- শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে মোহনা টেলিভিশনের সাবেক সিইও গ্রেপ্তার
- কোচিং করা শিক্ষকদের তালিকা নিচ্ছি, সবকিছু অবজার্ভ করছি
- জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার
- সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি




MS3 Technology BD