কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সনদ বিক্রির সঙ্গে জড়িত, অভিযোগ শিক্ষামন্ত্রীর
অনিয়ম বন্ধের আহ্বান
দেশের কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সনদ বিক্রির সঙ্গে জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কিছু প্রতিষ্ঠান সনদ বিক্রি করে। এ ধরনের অনিয়ম বন্ধ করতে হবে। শিক্ষার্থীর ভর্তি থেকে শুরু করে সনদ দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কেন্দ্রীয় নজরদারি থাকা প্রয়োজন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সব বেসরকারি বিশ্ববিদ্যালয় অনিয়ম করে না, সব শিক্ষকও অনিয়ম করেন না। তবে কিছু প্রতিষ্ঠানের অনিয়মের কারণে পুরো খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। তাই শিক্ষার মান ও সনদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির পরপরই তাদের তথ্য ইউজিসিতে (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) চলে যাওয়ার ব্যবস্থা করতে হবে। ইউজিসি কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ করবে এবং সেই অনুযায়ী সনদ দেওয়ার ব্যবস্থা করা হবে। এতে কে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, তার শিক্ষাজীবনের তথ্য কী, তা কেন্দ্রীয়ভাবে যাচাই করা সম্ভব হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে চান তিনি। এ জন্য যেসব জায়গায় অনিয়ম রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. আফলাতুন প্রমুখ।
- স্মার্টফোনের ভেতরেই লুকিয়ে থাকতে পারে গুপ্তচর, বুঝবেন যেভাবে
- ৪৭ বছর পর দলীয় লোগো পরির্তনের উদ্যোগ জামায়াতের
- শেষ মুহূর্তের গোলে শিরোপা ধরে রাখার স্বপ্নভঙ্গ মেসির মায়ামি
- কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয়, বিএনপির ১১ জনকে বহিষ্কার
- অধ্যক্ষ-ভিসিদের রাজনীতিতে অংশগ্রহণ না করার আহ্বান শিক্ষা সচিবের
- তিতুমীর কলেজের ছাত্রীনিবাসের গেটে ককটেল বিস্ফোরণ
- আগামী বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট শূন্য করার ঘোষণা উপাচার্যের
- নতুন বছরে খারাপ বই পেলে শিক্ষার্থীদের ফেরত দিতে বললেন শিক্ষামন্ত্রী
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ সুপারিশ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সনদ বিক্রির সঙ্গে জড়িত, অভিযোগ শিক্ষামন্ত্রীর
- ২০২৭ সাল থেকে প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা
- কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সনদ বিক্রির সঙ্গে জড়িত, অভিযোগ শিক্ষামন্ত্রীর
- বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হাসান মাহমুদ
- মেডিকেল-ডেন্টালে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
- শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে মোহনা টেলিভিশনের সাবেক সিইও গ্রেপ্তার
- কোচিং করা শিক্ষকদের তালিকা নিচ্ছি, সবকিছু অবজার্ভ করছি
- জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার
- সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি
- ২৩ বছরের চাকরিতে ৯ বছরই ছুটিতে




MS3 Technology BD