ঢাবি ছাত্রী ও তার মাকে হেনস্তার প্রতিবাদে ঠিকানা পরিবহনের ২০ বাস আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী ও তার মাকে হেনস্তা ও অসদাচরণের প্রতিবাদে এবং সুষ্ঠু বিচারের দাবিতে ‘ঠিকানা পরিবহনের’ ২০টির বেশি বাস আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) পরিবহনটির কর্মীদের হাতে ওই শিক্ষার্থী হেনস্তার শিকার হওয়ার ঘটনার জেরে শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে নীলক্ষেত মোড় এলাকা থেকে বাসগুলো আটক করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী সাজিয়া আফরিন মেহা বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ছাত্রী। ঘটনার বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, শুক্রবার সকালে তিনি তার মা ও বোনকে সঙ্গে নিয়ে সিটি কলেজ থেকে বাইপাইল যাওয়ার উদ্দেশ্যে ঠিকানা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব ১৫-৭৬২৬) ওঠেন। আগে ওই রুটের ভাড়া ৭০ টাকা থাকলেও বাসের সহকারী (হেলপার) ৯০ টাকা দাবি করেন। ভাড়া বাড়ার বিষয়টি জানা না থাকায় এবং শিক্ষার্থী হিসেবে সপ্তাহে সাত দিনই অর্ধেক (হাফ) ভাড়ার নিয়ম থাকায় তিনি স্টুডেন্ট কার্ড দেখান।
মেহার অভিযোগ, হাফ ভাড়া ও বর্ধিত ভাড়া নিয়ে বাসের সহকারী তার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান এবং চিৎকার-চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে বাসের চালক জানান, তারা আর কোনো শিক্ষার্থীর হাফ ভাড়া নেবেন না। পরে বাধ্য হয়ে পুরো ভাড়া পরিশোধ করা হলেও সহকারী অসদাচরণ চালিয়ে যান। মেহার মা এর প্রতিবাদ করলে বাস থেকে নামার পর ওই সহকারী তাঁর মাকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমানজনক মন্তব্য করেন।
এ বিষয়ে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব আহসান বলেন, শুক্রবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে বিষয়টি জানার পর আমরা এর প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিই। ঠিকানা, নীলাচল ও রমজানসহ বেশ কয়েকটি পরিবহনে প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে এমন দুর্ব্যবহার ও মাঝপথে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। এরই প্রতিবাদে শনিবার বেলা ১১টা থেকে নীলক্ষেত মোড় এলাকায় ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটক করা হয়েছে
সাকিব আরও জানান, ঘটনাটি মীমাংসার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে প্রক্টরিয়াল টিম, শিক্ষার্থী প্রতিনিধি এবং পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনা চলছে। সুষ্ঠু সমাধান ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আটক বাসগুলো ছাড়া হবে না বলেও জানান শিক্ষার্থীরা।
- শীতকালীন অবকাশে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- আগামী ৭২ ঘণ্টার মধ্যে ৫০তম বিসিএসের ফল প্রকাশে আলটিমেটাম
- ঢাবি ছাত্রী ও তার মাকে হেনস্তার প্রতিবাদে ঠিকানা পরিবহনের ২০ বাস আটক
- শিক্ষাকে শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়: প্রধানমন্ত্রী
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের আলোচনা সভা
- শাবিপ্রবিতে দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত
- বেরোবিতে ভিসির কার্যালয়ে মারামারি, চার জনকে সাময়িক বরখাস্ত
- মানবিকতা যতদিন অবমানিত হবে, নজরুল ততদিন প্রাসঙ্গিক: ড. বেলা দাস
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে প্রায় আড়াই লাখ, শেষ হচ্ছে আজ
- ২০২৭ সাল থেকে প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা
- কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সনদ বিক্রির সঙ্গে জড়িত, অভিযোগ শিক্ষামন্ত্রীর
- শীতকালীন অবকাশে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হাসান মাহমুদ
- মেডিকেল-ডেন্টালে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
- শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে মোহনা টেলিভিশনের সাবেক সিইও গ্রেপ্তার
- কোচিং করা শিক্ষকদের তালিকা নিচ্ছি, সবকিছু অবজার্ভ করছি
- জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার
- সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি




MS3 Technology BD