শাবিপ্রবিতে দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো দিনব্যাপী ‘আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন’ সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার গবেষকদের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে মোট ১২৬টি গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করা হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আজম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জসীম উদ্দীন। অনুষ্ঠানে থিম স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক ও ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেলা দাস।
আয়োজকবৃন্দ জানান, ১৯২৬ সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা এবং একই বছরে কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষপূর্তিকে কেন্দ্র করে এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার’।
আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে মোট ১৭০টি গবেষণাপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত ১২৬টি প্রবন্ধ ১৩টি প্যারালাল অধিবেশনে উপস্থাপন করা হচ্ছে।
সম্মেলনের উদ্দেশ্য প্রসঙ্গে আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম বলেন, "মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল বাঙালি মুসলমান সমাজের মুক্তবুদ্ধির চর্চা বিকাশ এবং বৌদ্ধিক স্বাধীনতার প্রসার। অন্যদিকে, সিলেটে কাজী নজরুল ইসলামের আগমন এ অঞ্চলের সাহিত্য, সংস্কৃতি ও বৌদ্ধিক জগতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শতবর্ষ পর এই দুটি ঐতিহাসিক প্রসঙ্গকে একসূত্রে এনে ইতিহাস, সাহিত্যিক উত্তরাধিকার এবং সমকালীন চিন্তার বিভিন্ন দিক নতুনভাবে পর্যালোচনার সুযোগ তৈরি হয়েছে।"
সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম বলেন, "কবি কাজী নজরুল ইসলাম ছিলেন দ্রোহের কবি। সাম্য ও মানবতার পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে তাঁর লেখনি আবহমান কাল ধরে প্রাসঙ্গিক। এই সম্মেলনের মাধ্যমে কবিকে জানার আরও নতুন ক্ষেত্র তৈরি হবে। আমি এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করি।"
আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক গবেষণা আরও সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশি-বিদেশি গবেষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ গবেষণা সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।
- শীতকালীন অবকাশে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- আগামী ৭২ ঘণ্টার মধ্যে ৫০তম বিসিএসের ফল প্রকাশে আলটিমেটাম
- ঢাবি ছাত্রী ও তার মাকে হেনস্তার প্রতিবাদে ঠিকানা পরিবহনের ২০ বাস আটক
- শিক্ষাকে শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়: প্রধানমন্ত্রী
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের আলোচনা সভা
- শাবিপ্রবিতে দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত
- বেরোবিতে ভিসির কার্যালয়ে মারামারি, চার জনকে সাময়িক বরখাস্ত
- মানবিকতা যতদিন অবমানিত হবে, নজরুল ততদিন প্রাসঙ্গিক: ড. বেলা দাস
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে প্রায় আড়াই লাখ, শেষ হচ্ছে আজ
- ২০২৭ সাল থেকে প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা
- কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সনদ বিক্রির সঙ্গে জড়িত, অভিযোগ শিক্ষামন্ত্রীর
- শীতকালীন অবকাশে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হাসান মাহমুদ
- মেডিকেল-ডেন্টালে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
- শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে মোহনা টেলিভিশনের সাবেক সিইও গ্রেপ্তার
- কোচিং করা শিক্ষকদের তালিকা নিচ্ছি, সবকিছু অবজার্ভ করছি
- জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার
- সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি




MS3 Technology BD