সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই জরুরি : অধ্যাপক ড. খালিদুর রহমান
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমান বলেছেন, ‘শিক্ষকতা যেমন সবার জন্য নয়, তেমনি সাংবাদিকতাও সবার জন্য নয়।’ সাংবাদিকতায় দক্ষতা, দায়িত্বশীলতা এবং তথ্যের যথার্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মানসম্মত সংবাদ (কোয়ালিটিফুল নিউজ) পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অনেক নিউজ পোর্টালে একটি সংবাদ প্রকাশ করতে দুই থেকে তিন ঘণ্টা, এমনকি কখনো পরদিন পর্যন্ত সময় লেগে যায়। অথচ একই সংবাদ এর আগেই বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যায়। তবে এসব সংবাদের মধ্যে মূল পার্থক্য তৈরি হয় তথ্য-উপাত্তের (ডাটা) ব্যবহারে। সম্পূর্ণ ও নির্ভুল তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করা দেশ এবং সাংবাদিক বা সংবাদমাধ্যমের ব্যক্তিগত ভাবমূর্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আগে সাংবাদিকতা মূলত ম্যাক্রো লেভেলে পরিচালিত হতো। তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সাংবাদিকতার ধরন ও পরিসরেও পরিবর্তন এসেছে।বর্তমান সময়ে ফেইক নিউজ বা ভুয়া সংবাদের প্রসঙ্গ তুলে অধ্যাপক ড. খালিদুর রহমান বলেন, এখন ফ্যাক্ট চেকার বা তথ্য যাচাইয়ের বিভিন্ন উদ্যোগ দেখা যাচ্ছে। ভুয়া তথ্য ও অপতথ্য প্রতিরোধে সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি।
সোমবার (২৩ নভেম্বর) সিলেট অনলাইন প্রেসক্লাব আয়োজিত ‘আধুনিক সাংবাদিকতায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং সাইবার ঝুঁকি, সচেতনতা ও সুরক্ষার কৌশল’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। ক্লাবের ড. রাগিব আলী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেটের সহযোগী অধ্যাপক হাসিনা ফেরদৌস এবং কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক ও এমএসথ্রি টেকনোলজির প্রতিষ্ঠাতা মো. ইয়াহইয়া। এতে মূল প্রবন্ধ উপস্থাপন (মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন) করেন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রফেশনাল ট্রেইনার আবু নছর মোহাম্মদ সুফিয়ান।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, সহসাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ শহীদুর রহমান জুয়েল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান প্রমুখ।
- সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই জরুরি : অধ্যাপক ড. খালিদুর রহমান
- রাবিতে ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
- ঢাকা শিক্ষা বোর্ডে এইচএসসি পুনঃনিরীক্ষণে ৫৮৫৩ জনের ফল পরিবর্তন
- সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণের ১৩৫৩ জনের ফল পরিবর্তন
- এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে নির্দেশনা আসছে
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ছে দুই দিন
- ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ছাড়াল দুই লাখ
- আপিল বিভাগের রায়: ৫ ডিসেম্বরই হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- এসএসসি পাসে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর, পদ ৪৯৫
- সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণের ১৩৫৩ জনের ফল পরিবর্তন
- চলতি বছর সব ধরনের নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ
- স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
- স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো




MS3 Technology BD