বর্ণমালা - বিডি ক্যাম্পাস বেস্ট টিচারস অ্যাওয়ার্ড-২০২৬ এর বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত
এবছর ৬৪ জেলার ৬৪ জন এবং ১৩টি সিটি করপোরেশনের ১৩ জন গুণীশিক্ষককে সম্মাণিত করা হবে...
নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম সফটওয়্যার সেবাদানকারী প্রতিষ্ঠান এমএসথ্রি টেকনোলজি বিডি প্রা. লি. -এর উদ্যােগে 'বর্ণমালা - বিডি ক্যাম্পাস বেস্ট টিচারস অ্যাওয়ার্ড-২০২৬' বাস্তবায়ন কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় এমএসথ্রি টেকনোলজি বিডি'র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এমএসথ্রি টেকনোলজি বিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জনপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান অটোমেশন সফটওয়্যার বর্ণমালার কর্ণধার কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক মো: ইয়াহইয়া। এ সময় উপস্থিত ছিলেন বিডি ক্যাম্পাস পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়ন সদস্য সালেহ আহমদ, ব্রাক্ষ্মনবাড়িয়া জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গির আলম, কানাইঘাট সরকারি কলেজের স্টাফ কাউন্সিলর সেক্রেটারী ফরিদ আহমদ, সিলেট জেলা শিক্ষক সমিতির সভাপতি আহমদ আলী, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মোদাচ্ছির আলম, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নুরুল আমিন হেলালী, প্রধান শিক্ষক জালাল উদ্দিন, প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন, সাজিদ মিয়া ও নাজমুল ইসলাম প্রমুখ।
সভায় 'বর্ণমালা - বিডি ক্যাম্পাস বেস্ট টিচারস অ্যাওয়ার্ড-২০২৬' আয়োজনের সার্বিক প্রস্তুতি, বাস্তবায়ন পরিকল্পনা এবং পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষকতার মতো মহান পেশায় নিয়োজিত সেরা শিক্ষকদের সম্মাননা জানানোর পাশাপাশি শিক্ষাক্ষেত্রে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।
এ বিষয়ে এমএসথ্রি টেকনোলজি বিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: ইয়াহইয়া বলেন, "শিক্ষকরা জাতির কর্ণধার। তাদেরকে কদর করলে জাতি এগিয়ে যাবে। তাই তাদের সম্মানে আমাদের ক্ষুদ্র আয়োজনের লক্ষ্যেই আমাদের আজকের সভা।
মো: ইয়াহইয়া আরও বলেন, এ অ্যাওয়ার্ড এর ধারাবাহিকতা বজায় থাকবে এবং এর পরিধি আরও বৃদ্ধি পাবে। আগামী বছর থেকে পহেলা অক্টোবর এ প্রোগ্রাম আয়োজন করা হবে।
প্রসঙ্গত, দেশের জনপ্রিয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এমএসথ্রি টেকনোলজি বিডি ২য় বারের মতো বর্ণমালা বিডি ক্যাম্পাস বেস্ট টিচারস অ্যাওয়ার্ড-২০২৬' দিতে যাচ্ছে এবছরের নভেম্বরের ২য় সপ্তাহ। জাতীয় প্রেসক্লাবে অনিুষ্ঠিত এ আয়োজনে মন্ত্রী, পদস্থ প্রশাসনিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করে তুলবেন বলে আশা করা হচ্ছে।
আয়োজন সূত্রে জানা গেছে, আগামী বছর থেকে পহেলা অক্টোবর বর্ণমালা বিডি ক্যাম্পাস বেস্ট টিচারস অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
প্রসঙ্গত, MS3 টেকনোলজি বিডি’র অন্যতম সংযোজন শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটালাইজেনশনকারী সফট্ওয়্যার বর্ণমালা যাহা সিলেট বিভাগসহ সারাদেশে কাজ করছে। বর্ণমালা ওয়েব ব্যাইজড সফট্ওয়্যার/ডায়নামিক ওয়েব এ্যাপ্লিকেশন, শিক্ষামন্ত্রনালয়ের নির্দেশনানুযায়ী তৈরিকৃত যাহা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা অত্যন্ত সহজ, নিখুত ও ডিজিটালাইজড করে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখছে। বর্ণমালা ওয়েব এ্যাপ্লিকেশন অত্যন্ত সাশ্রয়ী ও সহজবোধ্য হওয়ায় শিক্ষকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। বর্তমানে সহস্রাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ণমালা অটোমেশন সফটওয়্যার ও ডায়নামিক ওয়েবসাইট একটিভ রয়েছে।
আবেদন লিংক......
- ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিকের সব ক্লাসের পাঠ্যবইয়ে নতুন দুই বই যোগ
- শাবিপ্রবির হলে ধারাবাহিক রহস্যজনক কাপড় কর্তন
- শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে সোমবার
- মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগে মানববন্ধন
- গুগলের ডেটা সেন্টারে যোগ দিলেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মোস্তাফিজুর
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি গঠন কার্যক্রম স্থগিতের নির্দেশ
- নভেম্বরের প্রথম সপ্তাহে ৩ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- প্রতি শনিবার ঢাবিতে ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন করবে ছাত্রদল
- গুটি কয়েক লোকের কারণে মাদ্রাসা শিক্ষা প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না- আজিজি
- দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে সংশোধনের মুখে মাঠপর্যায়ে পৌঁছানো ২০ লাখ বই
- দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে সংশোধনের মুখে মাঠপর্যায়ে পৌঁছানো ২০ লাখ বই
- বাড়ছে প্রাথমিকে ঝরে পড়ার হার
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানাল আন্তশিক্ষা বোর্ড
- সাস্টিয়ানদের মৃত্যুর বছর ২০২৬: দশ মাসে ৭ শিক্ষার্থী হারাল শাবিপ্রবি
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন


MS3 Technology BD