ঢাবির আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৮৪ জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষায় আসনসংখ্যার তুলনায় সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ভর্তি পরীক্ষায়।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১২টা পর্যন্ত ১২০টি আসনের বিপরীতে গতকাল আবেদন করেছেন ১০ হাজার ১২৪ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়বেন ৮৪ জনের বেশি পরীক্ষার্থী। এমন প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় ভালো ফল করতে শুধু বিষয়ভিত্তিক জ্ঞান থাকলেই হবে না, প্রয়োজন প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা, নিয়মিত অনুশীলন এবং সময় ব্যবস্থাপনায় দক্ষতা।
আইবিএর ভর্তি পরীক্ষা তুলনামূলক কঠিন হলেও পরিকল্পিত প্রস্তুতির মাধ্যমে ভালো ফল করা সম্ভব। বিশেষ করে গণিত, ইংরেজি ও অ্যানালিটিকাল অংশে দক্ষতা বাড়ানোর পাশাপাশি লিখিত ইংরেজিতে ভালো করার প্রস্তুতিও নিতে হবে। ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকতে পরীক্ষার কাঠামো, বিষয়ভিত্তিক প্রস্তুতি ও পরীক্ষার হলের কৌশল সম্পর্কে আগেভাগেই ধারণা রাখা জরুরি।
পরীক্ষার ধরন ও নম্বর বণ্টন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভর্তি পরীক্ষা সাধারণত দুই পর্যায়ে অনুষ্ঠিত হয়—লিখিত ও মৌখিক। লিখিত পরীক্ষায় রয়েছে নৈর্ব্যক্তিক ও লিখিত ইংরেজি অংশ। নৈর্ব্যক্তিক পরীক্ষার সময় ৯০ মিনিট। এতে তিনটি অংশ থাকে- ইংরেজি, গণিত ও অ্যানালিটিকাল। ইংরেজিতে ৩০ নম্বর, গণিতে ৩০ থেকে ৩৫ নম্বর এবং অ্যানালিটিকালে ১৫ থেকে ২০ নম্বর থাকতে পারে। তবে বিষয়ভিত্তিক নম্বর বণ্টন প্রতিবছর পরিবর্তিত হতে পারে।
এরপর আধা ঘণ্টার লিখিত ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। নৈর্ব্যক্তিক পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যায়। অন্যদিকে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়। পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ নেই।
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হয়। অর্থাৎ গণিতে ভালো নম্বর পেয়েও ইংরেজি কিংবা অ্যানালিটিকাল অংশে পাস করতে না পারলে উত্তীর্ণ হওয়া যাবে না। তাই কোনো একটি বিষয়ে বেশি গুরুত্ব দিতে গিয়ে অন্য অংশগুলো অবহেলা করা যাবে না। প্রস্তুতির সময় প্রতিটি অংশে অন্তত ৬০ শতাংশ নম্বর পাওয়ার লক্ষ্য রাখা যেতে পারে। তবে প্রশ্নের কঠিন বা সহজ হওয়ার ওপর পাস নম্বরের পরিবর্তন হতে পারে।
- স্মার্টফোনের ভেতরেই লুকিয়ে থাকতে পারে গুপ্তচর, বুঝবেন যেভাবে
- ৪৭ বছর পর দলীয় লোগো পরির্তনের উদ্যোগ জামায়াতের
- শেষ মুহূর্তের গোলে শিরোপা ধরে রাখার স্বপ্নভঙ্গ মেসির মায়ামি
- কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয়, বিএনপির ১১ জনকে বহিষ্কার
- অধ্যক্ষ-ভিসিদের রাজনীতিতে অংশগ্রহণ না করার আহ্বান শিক্ষা সচিবের
- তিতুমীর কলেজের ছাত্রীনিবাসের গেটে ককটেল বিস্ফোরণ
- আগামী বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট শূন্য করার ঘোষণা উপাচার্যের
- নতুন বছরে খারাপ বই পেলে শিক্ষার্থীদের ফেরত দিতে বললেন শিক্ষামন্ত্রী
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ সুপারিশ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সনদ বিক্রির সঙ্গে জড়িত, অভিযোগ শিক্ষামন্ত্রীর
- ২০২৭ সাল থেকে প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা
- কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সনদ বিক্রির সঙ্গে জড়িত, অভিযোগ শিক্ষামন্ত্রীর
- বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হাসান মাহমুদ
- মেডিকেল-ডেন্টালে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
- শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে মোহনা টেলিভিশনের সাবেক সিইও গ্রেপ্তার
- কোচিং করা শিক্ষকদের তালিকা নিচ্ছি, সবকিছু অবজার্ভ করছি
- জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার
- সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি
- ২৩ বছরের চাকরিতে ৯ বছরই ছুটিতে




MS3 Technology BD