ঢাবির দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করল ছাত্রদল
টিবিসি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার অধীনস্থ দুইটি হলের ছাত্রদলের দুইজন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
বুধবার (২১ অক্টোবর) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বহিষ্কৃত ঢাবি ছাত্রদলের নেতারা হলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামসুল হক আনান ও শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সদস্য নাফে বিন মামুন (নাফিস)। এর মধ্যে সামসুল হক আনান ২০২৫ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্রদল মনোনীত প্যানেলের সদস্য পদপ্রার্থী ছিলেন।
কেন্দ্রীয় ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামসুল হক আনান এবং শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সদস্য নাফে বিন মামুন (নাফিস)-কে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।’
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
- সাত মাসে হামে মোট মৃত্যু ১২২২
- শাবিপ্রবিতে শীর্ষ তিন কর্মকর্তার নিয়োগ বাতিল, তদন্ত কমিটি গঠন
- ঢাবির দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করল ছাত্রদল
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা বলছে মন্ত্রণালয়-মাউশি
- মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
- দেশের আরও দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ
- ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিকের সব ক্লাসের পাঠ্যবইয়ে নতুন দুই বই যোগ
- শাবিপ্রবির হলে ধারাবাহিক রহস্যজনক কাপড় কর্তন
- শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে সোমবার
- মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগে মানববন্ধন
- দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে সংশোধনের মুখে মাঠপর্যায়ে পৌঁছানো ২০ লাখ বই
- বাড়ছে প্রাথমিকে ঝরে পড়ার হার
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানাল আন্তশিক্ষা বোর্ড
- সাস্টিয়ানদের মৃত্যুর বছর ২০২৬: দশ মাসে ৭ শিক্ষার্থী হারাল শাবিপ্রবি
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন


MS3 Technology BD