বাড়ছে প্রাথমিকে ঝরে পড়ার হার
এক বছরেই বাড়ল ৩ শতাংশ
স্টাফ রিপোর্টার: এক বছরের ব্যবধানে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার ১৩ দশমিক ১৫ শতাংশ থেকে বেড়ে ১৬ দশমিক ২৫ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার বেড়েছে ৩ দশমিক ১০ শতাংশ ।
সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সর্বশেষ শিক্ষা পরিসংখ্যান প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসএস) ২০২৪ প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্যানবেইস।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার ছিল ১৩ দশমিক ১৫ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে ১৬ দশমিক ২৫ শতাংশ হয়েছে। এর আগে ২০২১ সালে এ হার ছিল ১৪ দশমিক ১৫ শতাংশ এবং ২০২২ সালে ১৩ দশমিক ৯৫ শতাংশ। ২০২৩ সালে কমে ১৩ দশমিক ১৫ শতাংশে নেমে এলেও পরের বছর আবার বেড়েছে।
প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার ২০১০ সালে ছিল ৩৯ দশমিক ৮০ শতাংশ। পরবর্তী বছরগুলোতে বিভিন্ন সময়ে এ হার কমেছে। ফলে দীর্ঘ ১৪ বছর কমার পর ফের ঝরে পড়ার হার বেড়েছে।
- বাড়ছে প্রাথমিকে ঝরে পড়ার হার
- স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি
- ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই
- খাতা মূল্যায়নে অনিয়ম করলে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
- কলেজে ভর্তির সুযোগ চান এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা
- উচ্চতর গ্রেডে বৈষম্য নিরসনের দাবিতে দুই মাসের আলটিমেটাম শিক্ষকদের
- বিশ্বনাথে ২ পক্ষের সংঘর্ষে আহত ১জনের মৃত্যু, আটক- ৩
- সাস্টিয়ানদের মৃত্যুর বছর ২০২৬: দশ মাসে ৭ শিক্ষার্থী হারাল শাবিপ্রবি
- সরকারের শিক্ষাবৃত্তি পাবে প্রবাসীদের সন্তানরা
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন যে তথ্য দিলেন মাউশি ডিজি
- বাড়ছে প্রাথমিকে ঝরে পড়ার হার
- সাস্টিয়ানদের মৃত্যুর বছর ২০২৬: দশ মাসে ৭ শিক্ষার্থী হারাল শাবিপ্রবি
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি


MS3 Technology BD