অক্টোবার ২৫, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে সোমবার

  • Views: 601
  • Share:
অক্টোবার ২৪, ২০২৬ ১২:১১ Asia/Dhaka

টিবিসি ডেস্ক :: হিন্দুধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আগামী সোমবার। দীর্ঘ এই ছুটি আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে রোববার (২৫ অক্টোবর)।

২০২৬ খ্রিষ্টাব্দের সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকায় দুর্গাপূজায় ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি রয়েছে। ছুটি শুরুর আগে ও পরে শুক্র ও শনিবারের (দুই শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা আরও চার দিন ছুটি কাটানোর সুযোগ পায়। ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজা উপলক্ষে আরও এক দিন ছুটির সুযোগ রয়েছে। ফলে ক্যালেন্ডার অনুযায়ী ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি।

অন্যদিকে, কলেজগুলোতে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে আগে ও পরের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে ১৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত টানা ১৬ দিনের ছুটি পাওয়ার সুযোগ রয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি ও এমপিওভুক্ত মাদরাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিনদিনের ছুটি নির্ধারিত হয়েছে।

এদিকে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। এর সঙ্গে ২০ ও ২১ অক্টোবরের পূজার ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচদিনের ছুটি পেয়েছেন তারা।

তবে বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটির সময়সূচি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত।

user
user
Ad
Ad