পবিত্র ঈদুল আযহার উপলক্ষে এমএসথ্রি টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়.........
নিজস্ব প্রতিবেদক:: পবিত্র ঈদুল আযহার উপলক্ষ্যে এমএসথ্রি টেকনোলজি বিডি (MS3 Technology BD) প্রা. লি. পরিবারের পক্ষ থেকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক মো: ইয়াহইয়া প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী, শ্রদ্ধেয় শিক্ষক ও সহকর্মী, ছাত্র/ছাত্রী, বন্ধু-বান্ধব ও সমগ্র দেশবাসীসহ এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী ও বিশ্বের সকল মুসলিম উম্মাহকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
এক বিবৃতিতে দেশের অন্যতম সফট্ওয়্যার সেবাদানকারী প্রতিষ্ঠান MS3 টেকনোলজি বিডি' প্রা. লি. এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: ইয়াহইয়া বলেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলমানের দুয়ারে আবারো হাজির পবিত্র ঈদুল আজহা।
কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য ও সুন্দরের পথে ধাবিত করবে, এটিই পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা।
তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক।
প্রসঙ্গত, MS3 টেকনোলজি বিডি’র অন্যতম সংযোজন শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটালাইজেনশনকারী সফট্ওয়্যার বর্ণমালা যাহা সিলেট বিভাগসহ সারাদেশে কাজ করছে। বর্ণমালা ওয়েব ব্যাইজড সফট্ওয়্যার/ডায়নামিক ওয়েব এ্যাপ্লিকেশন, শিক্ষামন্ত্রনালয়ের নির্দেশনানুযায়ী তৈরিকৃত যাহা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা অত্যন্ত সহজ, নিখুত ও ডিজিটালাইজড করে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখছে। বর্ণমালা ওয়েব এ্যাপ্লিকেশন অত্যন্ত সাশ্রয়ী ও সহজবোধ্য হওয়ায় শিক্ষকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। বর্তমানে সহস্রাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ণমালা অটোমেশন সফটওয়্যার ও ডায়নামিক ওয়েবসাইট একটিভ রয়েছে।
এছাড়াও প্রতিষ্ঠানটি সকল ধরনের সফট্ওয়্যার, ওয়েব ও আইটি সেবার পাশাপাশি প্রিন্টিং, পাবলিকেশন এবং স্টুডেন্ট কনসালটেশন দিয়ে থাকে।
- বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম
- চীনের জে-১০ যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- এনটিআরসিএর নতুন সচিব রনি রহমান
- আগামীকাল শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- প্রকাশ করা হল জুনিয়র বৃত্তি পরীক্ষার সূচি
- বাশিস সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
- প্রধান শিক্ষককে মারধর-বিদ্যালয়ে ভাঙচুর, পিবিআইকে তদন্তের নির্দেশ
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন


MS3 Technology BD