অক্টোবার ২৪, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানাল আন্তশিক্ষা বোর্ড

  • Views: 616
  • Share:
অক্টোবার ২৩, ২০২৬ ১৫:১৪ Asia/Dhaka

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, চলতি ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আগামী দু-এক দিনের মধ্যে ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ জানা যাবে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। এত ২৯ অক্টোবর ফল প্রকাশ করা হবে বলে দাবি করা হয়। তবে এই বিষয়টিকে সম্পূর্ন গুজব বলছেন কর্তৃপক্ষ।এ বিষয়ে  অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, আগামী ২৯ অক্টোবর ফল প্রকাশের যে বিজ্ঞপ্তি ছড়িয়েছে, তা সত্য নয়। এ ধরনের কোনো বিজ্ঞপ্তি বোর্ড থেকে দেওয়া হয়নি।

এদিকে, বৃহস্পতিবার রাতে ভুয়া বিজ্ঞপ্তিটি নিয়ে সতর্ক করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জনসাধারণের অবগতির জন্য জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় প্রকাশিত হবে বলে যে বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।

user
user
Ad
Ad