অক্টোবার ১৩, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের

  • Views: 2713
  • Share:
অক্টোবার ১২, ২০২৬ ১২:২২ Asia/Dhaka

পবিত্র মক্কা ও মদিনা বাদে সৌদি আরবের সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয় হুথিরা।

বিবৃতিতে হুথিরা জানায়, মক্কা ও মদিনার বিমানবন্দর ছাড়া সৌদি আরবের সব বিমানবন্দর ও আকাশসীমা তাদের হামলার আওতাভুক্ত। এ বিষয়ে তাদের দেওয়া সতর্কবার্তাকে গুরুত্বের সঙ্গে নেওয়ারও আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

হুথিরা আরো জানায়, নিজেদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তারা ‘বিমানবন্দরের বদলে বিমানবন্দর, অবরোধের বদলে অবরোধ এবং উত্তেজনা বৃদ্ধির বদলে উত্তেজনা বৃদ্ধি’—এই নীতি বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে।

এর আগে শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। সৌদি কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় ১৩ জন নিহত হয়েছেন।

এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার হামলা হয়েছে। রোববারের এ হামলায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

user
user
Ad
Ad