গুটি কয়েক লোকের কারণে মাদ্রাসা শিক্ষা প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না- আজিজি
স্টাফ রিপোর্টার: ‘গুটিকয়েক দুশ্চরিত্রবান লোকের কারণে মাদ্রাসা শিক্ষাকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না’- বলে মন্তব্য করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন আজিজি।
শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।
পোস্টে তিনি লেখেন, মাদ্রাসা শিক্ষার মর্যাদা রক্ষায় সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে। মাদ্রাসা শিক্ষা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে এমন আশঙ্কার প্রেক্ষাপটে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জেনারেল শিক্ষাপ্রতিষ্ঠানেও বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে; কিন্তু মাদ্রাসার ঘটনাগুলো ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় পুরো মাদ্রাসা শিক্ষা প্রশ্নের মুখে পড়ে। মাদ্রাসাপড়ুয়া হিসেবে মনে রাখতে হবে, আপনার একটি অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড সমগ্র মাদ্রাসা শিক্ষার সুনামকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তাই শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক,মাদ্রাসা দরদি জনগণ ও ওলামায়ে কেরাম সবারই সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি।
তিনি আরও লেখেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা ধামাচাপা না দিয়ে দ্রুত, কঠোর ও ন্যায়সংগত ব্যবস্থা নিতে হবে। এর ব্যত্যয় হলে মাদ্রাসা শিক্ষার প্রতি মানুষের অনীহা তৈরি হবে। গুটিকয়েট দুশ্চরিত্রবান লোকের কারণে মাদ্রাসা শিক্ষাকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। সত্য, নৈতিকতা, জবাবদিহি ও দায়িত্বশীলতার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার মর্যাদা রক্ষা করি।
- ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিকের সব ক্লাসের পাঠ্যবইয়ে নতুন দুই বই যোগ
- শাবিপ্রবির হলে ধারাবাহিক রহস্যজনক কাপড় কর্তন
- শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে সোমবার
- মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগে মানববন্ধন
- গুগলের ডেটা সেন্টারে যোগ দিলেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মোস্তাফিজুর
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি গঠন কার্যক্রম স্থগিতের নির্দেশ
- নভেম্বরের প্রথম সপ্তাহে ৩ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- প্রতি শনিবার ঢাবিতে ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন করবে ছাত্রদল
- গুটি কয়েক লোকের কারণে মাদ্রাসা শিক্ষা প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না- আজিজি
- দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে সংশোধনের মুখে মাঠপর্যায়ে পৌঁছানো ২০ লাখ বই
- দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে সংশোধনের মুখে মাঠপর্যায়ে পৌঁছানো ২০ লাখ বই
- বাড়ছে প্রাথমিকে ঝরে পড়ার হার
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানাল আন্তশিক্ষা বোর্ড
- সাস্টিয়ানদের মৃত্যুর বছর ২০২৬: দশ মাসে ৭ শিক্ষার্থী হারাল শাবিপ্রবি
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন


MS3 Technology BD