মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
টিবিসি ডেস্ক: মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দিয়ে এসব হুঁশিয়ারি দেন তিনি।
সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি জানান, মাদ্রাসায় এ ধরনের ঘটনা প্রতিরোধে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মন্ত্রী আরও বলেন, জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে ইমামদের জোরালো বক্তব্য দিতে হবে। কারণ, সমাজে ইমামদের যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে।
এ সময় বেতন-ভাতা বৃদ্ধির দাবিসহ নিজেদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা তুলে ধরেন ইমাম সমিতির নেতারা।
- সাত মাসে হামে মোট মৃত্যু ১২২২
- শাবিপ্রবিতে শীর্ষ তিন কর্মকর্তার নিয়োগ বাতিল, তদন্ত কমিটি গঠন
- ঢাবির দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করল ছাত্রদল
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা বলছে মন্ত্রণালয়-মাউশি
- মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
- দেশের আরও দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ
- ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিকের সব ক্লাসের পাঠ্যবইয়ে নতুন দুই বই যোগ
- শাবিপ্রবির হলে ধারাবাহিক রহস্যজনক কাপড় কর্তন
- শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে সোমবার
- মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগে মানববন্ধন
- দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে সংশোধনের মুখে মাঠপর্যায়ে পৌঁছানো ২০ লাখ বই
- বাড়ছে প্রাথমিকে ঝরে পড়ার হার
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানাল আন্তশিক্ষা বোর্ড
- সাস্টিয়ানদের মৃত্যুর বছর ২০২৬: দশ মাসে ৭ শিক্ষার্থী হারাল শাবিপ্রবি
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন


MS3 Technology BD