দেশের আরও দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ
টিবিনি ডেস্ক: আবেদনের প্রেক্ষিতে দেশের আরও দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির যৌক্তিকতাসহ প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গত ১৯ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত দুটি পৃথক চিঠি জারি করা হয়।
চিঠি অনুযায়ী, রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের নাম বদলে ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ বিজিবি পাবলিক কলেজ’ ও জামালপুরের হাসিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ইঞ্জিনিয়ার মোহাম্মদ নূরুল ইসলাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রাখার প্রস্তাব করা হয়েছে।
চিঠি দুটিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য আবেদন পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৩ সালের ১৩ জুলাই জারি করা ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩)’-এর ১৪.৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রস্তাবটি পর্যালোচনা করতে হবে।
চিঠিতে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের প্রস্তাব সরেজমিনে পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও যৌক্তিকতাসহ স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
- সাত মাসে হামে মোট মৃত্যু ১২২২
- শাবিপ্রবিতে শীর্ষ তিন কর্মকর্তার নিয়োগ বাতিল, তদন্ত কমিটি গঠন
- ঢাবির দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করল ছাত্রদল
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা বলছে মন্ত্রণালয়-মাউশি
- মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
- দেশের আরও দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ
- ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিকের সব ক্লাসের পাঠ্যবইয়ে নতুন দুই বই যোগ
- শাবিপ্রবির হলে ধারাবাহিক রহস্যজনক কাপড় কর্তন
- শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে সোমবার
- মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগে মানববন্ধন
- দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে সংশোধনের মুখে মাঠপর্যায়ে পৌঁছানো ২০ লাখ বই
- বাড়ছে প্রাথমিকে ঝরে পড়ার হার
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানাল আন্তশিক্ষা বোর্ড
- সাস্টিয়ানদের মৃত্যুর বছর ২০২৬: দশ মাসে ৭ শিক্ষার্থী হারাল শাবিপ্রবি
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন


MS3 Technology BD