প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
টিবিসি ডেস্ক :: কুড়িগ্রামের তিন যমজ বোন একসঙ্গে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে এক অনন্য কৃতিত্ব অর্জন করেছে। তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান নামের এই তিন বোনের এমন অসাধারণ সাফল্যে তাদের পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে বইছে আনন্দের বন্যা।
মেধাবী এই তিন বোন কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী তারিকুর রহমান ও শাহিনা আক্তার দম্পতির সন্তান।
পরিবার জানায়, ২০২৫ খ্রিষ্টাব্দের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নেয়। পরীক্ষার ফলাফলে তিনজনই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
বর্তমানে তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
তিন মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত বাবা আইনজীবী তারিকুর রহমান বলেন, ‘আমার মেয়েরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে। সবার কাছে সেই দোয়া চাই।’
মা শাহিনা আক্তার জানান, তিন মেয়েই পড়ালেখায় বেশ মনোযোগী। তারা নিয়ম অনুযায়ী পড়াশোনা, খেলাধুলা ও খাওয়াদাওয়া করে। তিনি বলেন, ‘মেয়েরাই আমাদের পরিবারের প্রদীপ।’
শিক্ষকরা বলেন, ছোটবেলা থেকেই এই তিন বোন অত্যন্ত মনোযোগী ও শেখার প্রতি আগ্রহী। নিয়ম করে পড়াশোনা করায় তারা এই সাফল্য পেয়েছে। স্কুলের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও অংশ নেয় তারা।
কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন বলেন, একই পরিবারের তিন যমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া নিঃসন্দেহে একটি বিরল ও গৌরবের ঘটনা।
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- ৩ মাসের মধ্যে এসএসসি ও এইচএসসি অকৃতকার্যদের ফের পরীক্ষার সুযোগ দিতে চায় সরকার
- শিক্ষার্থীদের ১৩০ স্বর্ণপদক গায়েব
- রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা, ২ আসামির ডিএনএ শনাক্ত
- দুর্গম চরাঞ্চলে স্থাপন হচ্ছে ভাসমান স্কুল
- চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই
- প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি
- ফের পেছালো প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন
- প্রধানমন্ত্রী শিক্ষকদের চাকরি জাতীয়করণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই: রিজভী
- শিগগিরই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি


MS3 Technology BD