বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠান প্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজয় দিবস পালন উদযাপন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস ২০২৬’ রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচি অনুযায়ী মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব মাদ্রাসায় নির্ধারিত কার্যক্রম বাস্তবায়নের জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে বিজয় দিবস উপলক্ষে ৫টি কর্মসূচি আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় পতাকা উত্তোলন; সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে, বিজয়মেলা ও প্রতিযোগিতা; ক্রীড়া প্রতিযোগিতা; বিশেষ দোয়া ও মোনাজাত।
নির্দেশনাসমূহ:
জাতীয় পতাকা উত্তোলন: ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা নিজ নিজ মাদ্রাসা ভবনে উত্তোলন করতে হবে।
সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে: ১৬ ডিসেম্বর সকাল ৯টায় নিজ নিজ জেলা ও উপজেলা পর্যায়ে (স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত স্টেডিয়াম বা সুবিধাজনক স্থানে) অনুষ্ঠিত জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বিজয়মেলা ও প্রতিযোগিতা: জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী বিজয়মেলা এবং সুবিধাজনক সময়ে শিশু-কিশোরদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
ক্রীড়া প্রতিযোগিতা: জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি বা হা-ডু-ডু ইত্যাদি ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।
বিশেষ দোয়া ও মোনাজাত: ১৬ ডিসেম্বর সুবিধাজনক সময়ে নিজ নিজ মাদ্রাসায় শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে।
শহীদ বুদ্ধিজীবী দিবস পালন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ ডিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে গৃহীত কর্মসূচির অনুযায়ী মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোকে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কর্মসূচিগুলো হলো- আগামী ১৪ ডিসেম্বর দিবসটির তাৎপর্য তুলে ধরে নিজ নিজ প্রতিষ্ঠানের সুবিধাজনক সময়ে ‘বিশেষ আলোচনা অনুষ্ঠান’ আয়োজন করতে হবে; আলোচনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে অংশগ্রহণ নিশ্চিত করা।
- পরীক্ষায় অসদুপায় অবলম্বন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষার্থীর শাস্তি
- পরীক্ষার হলে বুকে ব্যথা, হাসপাতালে নেওয়ার পথেই শিক্ষার্থীর মৃত্যু
- রাবিতে আবৃত্তি সংগঠন ‘স্বরশিল্প’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে রাফিয়া-সাব্বির
- বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা
- চাইলেও শূন্য পদে শিক্ষক দেওয়া যাচ্ছে না: শিক্ষা সচিব
- শিক্ষার বিভিন্ন দপ্তরের দুর্নীতি খতিয়ে দেখতে সংসদীয় কমিটি গঠন
- মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে দুঃসংবাদ
- টানা দ্বিতীয়বার এআইসিএইচই-এর ‘আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট চ্যাপ্টার অ্যাওয়ার্ড’ পেল শাবিপ্রবি
- শাবিপ্রবির রসায়ন সমিতির নতুন কমিটি গঠন, ভিপি মেহেদী ও জিএস রিফাত
- শাবি প্রেসক্লাবের সাথে স্বপ্নোত্থানের নতুন কমিটির মতবিনিময়
- বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হাসান মাহমুদ
- মেডিকেল-ডেন্টালে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
- শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে মোহনা টেলিভিশনের সাবেক সিইও গ্রেপ্তার
- কোচিং করা শিক্ষকদের তালিকা নিচ্ছি, সবকিছু অবজার্ভ করছি
- জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার
- সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি
- ২৩ বছরের চাকরিতে ৯ বছরই ছুটিতে
- ব্যাংককে তেল স্থাপনায় বিস্ফোরণ
- ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী




MS3 Technology BD