মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে দুঃসংবাদ
বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে দুঃসংবাদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। সংস্থাটি জানিয়েছে, অর্থ মন্ত্রণালয় থেকে পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন জারি না হলে অর্থ বিভাগে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হবে না বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে অতিরিক্ত প্রায় দুই হাজার কোটি টাকা প্রয়োজন। এ সংক্রান্ত হিসাব বিবরণী মাদ্রাসা অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষক-কর্মচারীদের হিসাব বিবরণী এখনো পাঠানো হয়নি।
সূত্রের তথ্য বলছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে বেতন-ভাতা দিতে পৃথক গেজেট জারির অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। এ চিঠির জবাব না এখনো দেয়নি অর্থ বিভাগ। চিঠির জবাব অর্থাৎ পৃথক গেজেট জারি না হলে শিক্ষক-কর্মচারীরা পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন না। এজন্য পৃথক গেজেট জারি না হওয়া পর্যন্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হবে না।
এ বিষয়ে জানতে চাইলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, ‘মাদ্রাসা শিক্ষকদের হিসাব পাওয়া গেছে। তবে কারিগরি শিক্ষকদের হিসাব এখনো পাওয়া যায়নি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য অতিরিক্ত যে অর্থ প্রয়োজন সেটি একসাথে অর্থ বিভাগে পাঠানো হবে।’
নাম অপ্রকাশিত রাখার শর্তে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, ‘এমপিওভুক্ত জনবলকে পে-স্কেলের আওতায় আনতে হলে পৃথক গেজেট জারি করতে হবে। তবে গেজেট জারি না হওয়ায় বিষয়টি নিশ্চিতভাবে বলার সুযোগ নেই যে তারা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন। গেজেট জারি হওয়া মাত্র অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হবে।’
- বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা
- চাইলেও শূন্য পদে শিক্ষক দেওয়া যাচ্ছে না: শিক্ষা সচিব
- শিক্ষার বিভিন্ন দপ্তরের দুর্নীতি খতিয়ে দেখতে সংসদীয় কমিটি গঠন
- মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে দুঃসংবাদ
- টানা দ্বিতীয়বার এআইসিই-এর ‘আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট চ্যাপ্টার অ্যাওয়ার্ড’ পেল শাবিপ্রবি
- শাবিপ্রবির রসায়ন সমিতির নতুন কমিটি গঠন, ভিপি মেহেদী ও জিএস রিফাত
- শাবি প্রেসক্লাবের সাথে স্বপ্নোত্থানের নতুন কমিটির মতবিনিময়
- রাজশাাহীতে হঠাৎ স্কুল পরিদর্শনে গিয়ে পেলেন একজন শিক্ষার্থী, শিক্ষামন্ত্রীর অসন্তোষ
- ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার পরিকল্পনা এনসিটিবির
- চলমান সংকটের সমাধান না হওয়ায় চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’
- বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হাসান মাহমুদ
- মেডিকেল-ডেন্টালে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
- শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে মোহনা টেলিভিশনের সাবেক সিইও গ্রেপ্তার
- কোচিং করা শিক্ষকদের তালিকা নিচ্ছি, সবকিছু অবজার্ভ করছি
- জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার
- সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি
- ২৩ বছরের চাকরিতে ৯ বছরই ছুটিতে
- ব্যাংককে তেল স্থাপনায় বিস্ফোরণ
- ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী




MS3 Technology BD