নভেম্বার ২৬, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবিপ্রবির রসায়ন সমিতির নতুন কমিটি গঠন, ভিপি মেহেদী ও জিএস রিফাত

নভেম্বার ২৬, ২০২৬ ২১:৪৯ Asia/Dhaka
  • Views: 74
  • Share:
মেহেদী হাসান এবং মো. রিফাত হাওলাদার শাওন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘রসায়ন সমিতি’র ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের পর নবনির্বাচিত কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করা হয়। নতুন এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ২০২০–২০২১ শিক্ষাবর্ষের এমএস শিক্ষার্থী মেহেদী হাসান। সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২১–২০২২ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রিফাত হাওলাদার শাওন।

কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে অনুরাগ সাহা, ক্রীড়া সম্পাদক হিসেবে মো. শাহাদাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মারিয়া জান্নাত শেখা এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে আনিসা রহমান নির্বাচিত হয়েছেন। তাঁরা সবাই ২০২১–২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ ছাড়া ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্য থেকে সহ-সাধারণ সম্পাদক হিসেবে মো. সাকিব হাসান, সহ-প্রচার সম্পাদক হিসেবে মো. মিনহাজুল মুনতাসির, সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে মুশফিকুর রহমান নাবিল, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মুরসালিন আহমেদ উৎস এবং সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে শাফি আল ফাত্তাহ দায়িত্ব পেয়েছেন।

নারীবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোসা. তাবাসসুম আখতার এবং সহ-নারীবিষয়ক সম্পাদক হয়েছেন ইফতি।

কমিটিতে ঊর্ধ্বতন নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জুবায়ের আহমেদ ও সৈয়দ জিসান আহমেদ। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অর্লিন্স অনিন্দ্য মণ্ডল, গৌরী পাল চৌধুরী ও তিলক মহাজন।

নবনির্বাচিত কমিটির সদস্যরা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি জোরদারের পাশাপাশি একাডেমিক, গবেষণা ও সহশিক্ষামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

user
user
Ad
Ad