নভেম্বার ২৭, ২০২৬ খ্রিস্টাব্দ

রাবিতে আবৃত্তি সংগঠন ‘স্বরশিল্প’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে রাফিয়া-সাব্বির

নভেম্বার ২৬, ২০২৬ ২২:৩৪ Asia/Dhaka
  • Views: 33
  • Share:
রাফিয়া ইসলাম ও সাব্বির কবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবৃত্তি ও শুদ্ধ উচ্চারণভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ‘স্বরশিল্প’- এর ২০২৬–২৭ মেয়াদের ১৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে দর্শন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিয়া ইসলামকে আহ্বায়ক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির কবিরকে সদস্য সচিব করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
​
এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শামিম হোসাইন এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে আরবি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ সিয়াম দায়িত্ব পেয়েছেন।

​কমিটির অন্য পদগুলোতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সাংগঠনিক সমন্বয়ক শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা খাতুন, সহ-সাংগঠনিক সমন্বয়ক ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিক আলি, অর্থ ব্যবস্থাপক বাংলা বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নওরিন ইসলাম নীরা, সাহিত্য ও গবেষণা সমন্বয়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিমা তাসনিম, সংস্কৃতিচর্চা সমন্বয়ক ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান শিহান, যোগাযোগ ও দপ্তর সমন্বয়ক ইতিহাস বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম শাহরিয়ার, প্রশিক্ষণ ও কর্মশালা সমন্বয়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মঞ্জিমা ফেরদোসী স্নেহা, অনুশীলন বিষয়ক সমন্বয়ক ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম এবং আয়োজন সমন্বয়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মে নুরুন নাহার।

পাশাপাশি কর্মপরিষদ সদস্য হিসেবে রয়েছেন মার্কেটিং বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ শেখ, ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রেদওয়ানুল হক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হামিদ হাসান।

​রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এবার ফিরাও মোরে’ কবিতার পঙ্‌ক্তি— “এই সব মূঢ় ম্লান মূক মুখে দিতে হবে ভাষা”-কে ধারণ করে সংগঠনটি যাত্রা শুরু করেছে।

​বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তির নান্দনিকতা, কণ্ঠসাধনা ও সাহিত্যবোধের বিকাশ ঘটানোই স্বরশিল্পের মূল লক্ষ্য। নিয়মিত অনুশীলন, প্রশিক্ষণ কর্মশালা ও সাহিত্য আলোচনার মাধ্যমে ক্যাম্পাসে একটি মননশীল সাংস্কৃতিক পরিসর গড়ে তুলতে চায় নবগঠিত এই কমিটি।
 

user
user
Ad
Ad