ব্যাংককে তেল স্থাপনায় বিস্ফোরণ
বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি তেল স্থাপনায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে দ্রুত বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থাইল্যান্ডের জ্বালানি কোম্পানি ব্যাংচাক করপোরেশন জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর ব্যাংককের ফ্রা খানং এলাকায় অবস্থিত তাদের তেল শোধনাগারের সব উৎপাদন ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্থাপনাটির ওপর দিয়ে আকাশচুম্বী আগুনের শিখা উঠছে। পাশাপাশি ঘন কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে ব্যাংককের আকাশ।
বিস্ফোরণের পরপরই হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কী কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্যাংচাকের তেল ডিপোতে বিস্ফোরণ ঘটেছে। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকার বাসিন্দাদের অবিলম্বে স্থানটি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।’
ব্যাংককের পূর্বাঞ্চলে অবস্থিত বিশাল এই তেল স্থাপনাটি পরিচালনা করে থাইল্যান্ডের জ্বালানি খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ব্যাংচাক করপোরেশন।
বিস্ফোরণের ঘটনায় অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের তৎপরতা চলছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
- শাবি প্রেসক্লাবের সাথে স্বপ্নোত্থানের নতুন কমিটির মতবিনিময়
- রাজশাাহীতে হঠাৎ স্কুল পরিদর্শনে গিয়ে পেলেন একজন শিক্ষার্থী, শিক্ষামন্ত্রীর অসন্তোষ
- ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার পরিকল্পনা এনসিটিবির
- চলমান সংকটের সমাধান না হওয়ায় চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’
- জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
- স্নাতকোত্তরে ফেলোশিপ দিচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়
- অনুমোদন হয়নি শিক্ষকদের নভেম্বরের বেতনের প্রস্তাব, আগামী সপ্তাহে সম্ভাবনা
- শাবিপ্রবির সাস্ট স্কুল অফ ডিবেটের নতুন কমিটি গঠন, নেতৃত্বে জিহান-শুভেচ্ছা
- শাবিপ্রবির প্রেসক্লাবের সাথে চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটির মতবিনিময়
- শাবিপ্রবিতে লাইফ সায়েন্সেস অনুষদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ২৮ মার্চ
- বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হাসান মাহমুদ
- মেডিকেল-ডেন্টালে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
- শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে মোহনা টেলিভিশনের সাবেক সিইও গ্রেপ্তার
- কোচিং করা শিক্ষকদের তালিকা নিচ্ছি, সবকিছু অবজার্ভ করছি
- জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার
- সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি
- ২৩ বছরের চাকরিতে ৯ বছরই ছুটিতে
- ব্যাংককে তেল স্থাপনায় বিস্ফোরণ
- ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী




MS3 Technology BD