নতুন এমপিওভুক্তি ও এবতেদায়ী মাদ্রাসা নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী
বিদ্যমান এমপিওভুক্ত ও সরকারি মাদ্রাসাগুলোর কারিকুলাম, শিক্ষার গুণগত মান, ও শিক্ষা কার্যক্রমের সার্বিক চিত্র বিশ্লেষণ করা হবে এবং মাদ্রাসা সরকারিকরণের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনের বৈঠকে লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
মন্ত্রী জানান, বর্তমানে সারাদেশে ৩টি সরকারি আলিয়া মাদ্রাসার রয়েছে এবং ৮ হাজার ২২৯টি এমিপওভুক্ত মাদ্রাসা রয়েছে। এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা মাসিক শতভাগ বেতনসহ অন্যান্য ভাতা পেয়ে থাকেন। ইতোমধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক গঠিত একটি কমিটি মাদ্রাসার কারিকুলাম যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করছে।
এমপিওভুক্ত করার বিষয়ে ড. মিলন বলেন, নীতিমালা অনুযায়ী সব মানদন্ড সঠিক পাওয়া গেলে ভবিষ্যতে মাদ্রাসা এমপিওভুক্ত করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।
মন্ত্রী এহছানুল হক বলেন, নির্বাচনী এলাকা ৯৫, বাগেরহাট ১ আসনটি যথাক্রমে ফকিরহাট, চিতলমারী ও মোল্লারহাট এই ৩টি উপজেলা নিয়ে গঠিত। এরমধ্যে ফকিরহাট উপজেলায় মোট আলিয়া মাদ্রাসা ১০টি, যার মধ্যে এমপিওভুক্ত মাদ্রাসা ৯টি এবং নন এমপিওভুক্ত মাদ্রাসা ১টি। চিতলমারী উপজেলায় মোট আলিয়া মাদ্রাসা ৭টি, যার প্রতিটিই এমপিওভুক্ত।
একইভাবে মোল্লারহাট উপজেলায় মোট আলিয়া মাদ্রাসা ৫টি, যার প্রতিটি এমপিওভুক্ত। মাদ্রাসা এমপিওভুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। ইতোমধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ প্রণয়ন করা হয়েছে। নীতিমালা অনুযায়ী সকল মানদন্ড সঠিক পাওয়া গেলে ভবিষ্যতে মাদ্রাসা এমপিওভুক্ত করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।
এবতেদায়ী মাদ্রাসা নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসায় সংযুক্ত ইবতেদায়িতে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে এবং শিক্ষক-কর্মচারীরা মাসিক শতভাগ বেতনসহ অন্যান্য ভাতাদি পেয়ে থাকেন। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ সরকার প্রতিমাসে গড়ে ৫৫৫ কোটি থেকে ৫৬০ কোটি টাকা ব্যয় করে থাকে। অন্যদিকে অনুদানভুক্ত ও অনুদানবিহীন ৭ হাজার ৭৭টি স্বতন্ত্র ইবতেদায়িতে প্রায় ১০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে।
তিনি আরো জানান, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, ২০২৫" প্রণয়ন করা হয়েছে। এ নীতিমালার আলোকে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছে। প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করা হয়েছে। মাঠ পর্যায় থেকে জেলা প্রশাসকদের মতামত সংগ্রহ করা হয়েছে। মাদ্রাসা এমপিওভুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া।
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
- বই পড়ার অভ্যাসে ভালো থাকতে পারে মস্তিষ্ক: গবেষণা
- নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকে আটক
- শুধু বিএনপি নয়, সাধারণ মানুষও আতঙ্কে: বিএনপি নেতা রফিকুজ্জামান
- শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে
- আ.লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
- বাংলাদেশ পুলিশে ৪,০০০ এসআই পদ সৃজনের অনুমোদন
- ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন টুঙ্গিপাড়ার ছাত্রদল নেতা
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী




MS3 Technology BD