নভেম্বার ২১, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’র ২৬তম কমিটি ঘোষণা, নেতৃত্বে দীপ্ত-মারিয়া

নভেম্বার ২০, ২০২৬ ১৭:৩২ Asia/Dhaka
  • Views: 207
  • Share:
গৌতম দাশ দীপ্ত এবং সাদিয়া আখতার মারিয়া

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ২৬তম কার্যকরী পর্ষদ ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সফটওয়্যার প্রকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গৌতম দাশ দীপ্ত এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া আখতার মারিয়া।

গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংগঠনটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদগুলোতে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি পূজা রায়, সহ-সাধারণ সম্পাদক পূর্ণতা বিশ্বাস, কোষাধ্যক্ষ সাদিয়া ইসলাম মীম, সাংগঠনিক সম্পাদক বাঁধন রায় রুদ্র, সহ-সাংগঠনিক সম্পাদক তীর্থ কোচ, দপ্তর সম্পাদক সঞ্জীব কর এবং সহ-দপ্তর সম্পাদক সজল সেনগুপ্ত।

এছাড়া সম্পাদকীয় পর্ষদে দায়িত্ব পেয়েছেন— সংগীত ও নৃত্যকলা সম্পাদক বিদিপ্তা সরকার, সহ-সংগীত সম্পাদক দেবপ্রিয়া তালুকদার, সহ-নৃত্যকলা সম্পাদক দেবলীনা মণ্ডল দৃষ্টি, আবৃত্তি ও সাহিত্য সম্পাদক নওশিন নাওয়ার ইরা, সহ-আবৃত্তি ও সাহিত্য সম্পাদক স্বরণ সাহা, চিত্রকলা সম্পাদক ঈশানী দেবস্মিতা, সহ-চিত্রকলা সম্পাদক মুশফিক জুবায়ের, নাট্যকলা সম্পাদক সামিরা সাইবা অথৈ, সহ-নাট্যকলা সম্পাদক পল্লবী দাস, প্রচার সম্পাদক নিশি আক্তার, সহ-প্রচার সম্পাদক রাকিব খান, আলোকসজ্জা সম্পাদক উৎস পাল, সহ-আলোকসজ্জা সম্পাদক প্রণব মণ্ডল, প্রকাশনা সম্পাদক পার্থ প্রতিম বর্মন এবং সহ-প্রকাশনা সম্পাদক সাজিদ মিয়া। পাশাপাশি কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শান্ত দেবনাথ ও সুস্মিতা রায়।

অনুষ্ঠানে অতিথি ও সংগঠনের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন এবং স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক গৌরপদ দে।

উল্লেখ্য, ‘মুক্ত সংস্কৃতিতে গড়ে তুলি মানব বন্ধন’ স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই শাবিপ্রবি ক্যাম্পাসে সুস্থ সংস্কৃতি চর্চা ও বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সংগঠনটি।

user
user
Ad
Ad