কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে।
আবেদন চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২ জানুয়ারি। এবার ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৭৯৫টি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। এর সঙ্গে প্রযোজ্য লেনদেন ফি যুক্ত হবে।
যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে
কৃষি গুচ্ছের আওতায় থাকা ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন ৩ হাজার ৭৯৫টি। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৬টি আসন রয়েছে।
আবেদনের যোগ্যতা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া ২০২৫ সালে এসএসসি বা সমমানের মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
ও এবং এ লেভেল পাস করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ও লেভেলে অন্তত পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে বিজ্ঞানের অন্তত দুটি বিষয়সহ উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এ ক্ষেত্রে এ ও বি গ্রেডের জন্য যথাক্রমে ৫ ও ৪ জিপিএ গণনা করা হবে।
কোটায় আবেদনের সুযোগ
বিজ্ঞপ্তি অনুযায়ী, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩ শতাংশ, প্রকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও পার্বত্য অঞ্চলের অ-উপজাতি প্রার্থীদের জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১ শতাংশ কোটা রাখা হয়েছে। কোটায় আবেদন করতে হলে নির্ধারিত স্থানে টিক চিহ্ন দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রমাণপত্র অনলাইনে আপলোড করতে হবে। প্রতিটি নথি সর্বোচ্চ ২ মেগাবাইটের পিডিএফ ফরম্যাটে জমা দিতে হবে।
মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বাবা-মায়ের অনুকূলে সরকার স্বীকৃত মুক্তিযোদ্ধার সনদপত্রের কপি জমা দিতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও পার্বত্য অঞ্চলের অ-উপজাতি প্রার্থীদের নিজ নিজ জেলা প্রশাসকের দেওয়া স্থায়ী বাসিন্দার প্রত্যয়নপত্র এবং প্রতিবন্ধী প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের দেওয়া প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
আবেদন ফি ও কেন্দ্র নির্বাচন
আগামী ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি ১ হাজার ৬০০ টাকা, যা অফেরতযোগ্য। মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্ধারিত নিয়মে ফি পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে লেনদেনের অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে। আবেদনকারীদের কেন্দ্রের তালিকা থেকে ১ থেকে ৯ পর্যন্ত পছন্দক্রম উল্লেখ করতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে আবেদনকারীর পছন্দক্রম এবং আবেদন ফি জমা দেওয়ার তারিখ ও সময়ের অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হবে। প্রয়োজনে এক বা একাধিক উপকেন্দ্রেও পরীক্ষা নেওয়া হতে পারে।
ভর্তি পরীক্ষার নম্বর ও মানবণ্টন
আগামী ২ জানুয়ারি শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হবে।
পরীক্ষায় ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বর থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
- বিবিএস জরিপ: দেশের ৫৪ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অবদান ভেবে দেখার সময় এসেছে: রাষ্ট্রপতি
- নেটওয়ার্ক ছাড়াই পাঠানো যাবে মেসেজ, বড় পরিবর্তন আনল মেসেনজার
- বাংলাদেশ চালায় ঢাকা কলেজের সাবেক ছাত্ররা: প্রশাসক আবদুস সালাম
- চীনের আদলে দেশের ৯ পলিটেকনিক ইনস্টিটিউটকে আধুনিক করা হবে: শিক্ষামন্ত্রী
- কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শব্দদূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ: ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ব্যবহার করলেই ব্যবস্থা
- শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’র ২৬তম কমিটি ঘোষণা, নেতৃত্বে দীপ্ত-মারিয়া
- ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশেও সতর্কতা
- গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা না পেয়ে ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী




MS3 Technology BD