স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
বেসরকারি স্কুল-কলেজের জাতীয়করণের খসড়া নীতিমালা প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। এ নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের ক্ষেত্রে নতুন করে বেশ কয়েকটি শর্ত যুক্ত করা হয়েছে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিনের অনুমোদনের পর নীতিমালা গেজেট আকারে জারি হবে।
সোমবার (১৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খসড়া নীতিমালায় এ বিষয়গুলো সংযোজন ও বিয়োজন করা হয়।
খসড়া নীতিমালায় নতুন করে ২৫ বছরের শর্ত যুক্ত করা হয়েছে। এ ছাড়া সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবস্থা সহ প্রয়োজনীয় ভৌত অবকাঠামো থাকতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ভবনে র্যাম্প (Ramp) সুবিধার শর্তও যুক্ত করা হয়েছে।
নীতিমালায় সহপাঠক্রমিক কার্যক্রমের অংশে তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি ট্রেড কোর্স, ল্যাংগুয়েজ ক্লাব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, খেলাধুলা, সাঁতার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগীতা, বিজ্ঞান মেলা, বৃক্ষরোপণ, স্কাউটিং ও গার্লস গাইড, কম্পিউটার, বিএনসিসি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি কার্যক্রমে কার্যকর অংশগ্রহণ থাকার শর্তও যুক্ত করা হয়েছে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের অনুমোদন প্রক্রিয়া
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক সম্ভাব্যতা যাচাই এবং সরকার প্রধানের নীতিগত অনুমোদন গ্রহণ; বিধি মোতাবেক সরকার প্রধানের চূড়ান্ত অনুমোদন গ্রহণের পূর্বে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সম্মতি গ্রহণ; সরকারিকৃত শিক্ষা প্রতিষ্ঠানের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি স্বয়ংক্রিয়ভাবে সরকারের অনুকূলে হস্তান্তরিত হয়েছে মর্মে গণ্য হবে;
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের জন্য প্রয়োজনীয় শর্তসমূহ
সরকার জনস্বার্থে যে কোন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করতে পারবে; নিজস্ব দখল ও মালিকানায় অবস্থিত খেলার মাঠসহ পর্যাপ্ত শর্তমুক্ত অখন্ড নিষ্কন্টক উপযুক্ত ভূমি থাকতে হবে।
শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত ২০২৩) প্রযোজ্য হবে। এছাড়া, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রযোজ্য ক্ষেত্রে এনটিআরসিএ (NTRCA)-এর নিবন্ধনধারী ও নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক-প্রদর্শক প্যাটার্নভুক্ত পদে নিয়োগকৃত থাকতে হবে।
গ্রন্থাগার
নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়: গ্রন্থাগারে নূন্যতম ৩০০০ (তিন হাজার) বই থাকতে হবে। ৬.২ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: গ্রন্থাগারে নূন্যতম ৫০০০ (পাঁচ হাজার) বই থাকতে হবে। উচ্চ মাধ্যমিক কলেজ/স্নাতক কলেজঃ গ্রন্থাগারে নূন্যতম ১০০০০ (দশ হাজার) বই থাকতে হবে।
ল্যাব ও আইসিটি সুবিধা
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মানসম্মত ল্যাব এবং প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটারসহ নূন্যতম একটি স্বতন্ত্র আইসিটি/কম্পিউটার ল্যাব সুবিধা থাকতে হবে।
অগ্রাধিকার
সরকারিকরণের ক্ষেত্রে আর্থ-সামাজিক ভাবে অনগ্রসর, দুর্বল, দুর্গম, দারিদ্র্য পীড়িত ও অপেক্ষাকৃত কম শিক্ষার হার বিশিষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠান; সংশ্লিষ্ট এলাকার পুরাতন, ঐতিহ্যবাহী এবং পূর্ববর্তী ০৫(পাঁচ) বছরের মোট শিক্ষার্থীর সংখ্যা এবং পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এলাকাভিত্তিক প্রতিষ্ঠানটির অবস্থান; সরকার বিশেষ বিবেচনায় এই নীতিমালার যে কোন শর্ত শিথিল করে যে কোন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করতে পারেন।
- অস্ত্রোপচার ছাড়াই সম্ভব ক্যান্সারের চিকিৎসা
- কাল ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, রাতেই হতে পারে ঘূর্ণিঝড়
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- জাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- এমপি মাহমুদা মিতুকে ফোনকলে হত্যার হুমকি
- ২০ নভেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের বেতন বিল সাবমিট করার নির্দেশনা মাউশির
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়
- বাজেট সংকটে মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্রবির ৫ উদ্ভাবন




MS3 Technology BD