নেটওয়ার্ক ছাড়াই পাঠানো যাবে মেসেজ, বড় পরিবর্তন আনল মেসেনজার
মোবাইল নেটওয়ার্কের প্রচলিত সংযোগ নেই, এমন এলাকাতেও স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে মেসেঞ্জার ব্যবহার করা যেতে পারে। এ সুবিধায় ব্যবহারকারীরা বার্তা পাঠানো ও গ্রহণের পাশাপাশি ভয়েস ও ভিডিও কলও করতে পারবেন।
তবে স্যাটেলাইটের মাধ্যমে মেসেঞ্জার ব্যবহারের সুযোগ নির্ভর করবে মোবাইল অপারেটর, গ্রাহকের প্যাকেজ এবং সংশ্লিষ্ট এলাকার স্যাটেলাইট কভারেজের ওপর।
শুক্রবার (২০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে নিজেদের নতুন পরিষেবার কথা জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট কোম্পানিটি।
মেসেঞ্জারের তথ্য অনুযায়ী, কোনো মোবাইল ডিভাইস স্যাটেলাইট নেটওয়ার্কে যুক্ত হলে অ্যাপটির চ্যাট বিভাগে ‘You're connected by satellite’ লেখা একটি ব্যানার দেখা যেতে পারে। এর মাধ্যমে ব্যবহারকারী বুঝতে পারবেন, তাঁর ডিভাইসটি স্যাটেলাইট সংযোগ ব্যবহার করছে।
তবে স্যাটেলাইট সংযোগে মেসেঞ্জার ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এ ধরনের সংযোগে বার্তা পাঠানো ও গ্রহণে বিলম্ব হতে পারে। ইন্টারনেটের গতি কম বা সংযোগ অস্থিতিশীল থাকতে পারে। এমনকি ভয়েস ও ভিডিও কলের মান কমে যাওয়া, মাঝপথে বিচ্ছিন্ন হওয়া কিংবা সংযোগ স্থাপন না হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।
এ ছাড়া আবহাওয়ার কারণে স্যাটেলাইট সংযোগের কার্যকারিতা কমে যেতে পারে। বড় আকারের ছবি ও ভিডিও পাঠাতে বেশি সময় লাগতে পারে, এমনকি সেগুলো পাঠানো সম্ভব নাও হতে পারে। সংযোগ ব্যবহারের সময় মেসেঞ্জার ধীরগতিতে কাজ করতে পারে বা সাড়া দেওয়া বন্ধ করে দিতে পারে।
স্যাটেলাইট সংযোগে মেসেঞ্জার ব্যবহারে সমস্যা হলে কয়েকটি বিষয় অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রথমত, মোবাইল অপারেটর স্যাটেলাইট সেবা দেয় কি না এবং গ্রাহকের প্যাকেজে এ সুবিধা রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় স্যাটেলাইট সেবা চালু আছে কি না, সেটিও জানতে হবে।
সংযোগ পেতে খোলা জায়গায় গিয়ে আকাশের দিকে পরিষ্কার দৃষ্টিসীমা রয়েছে, এমন স্থানে অবস্থান করতে হবে। কয়েক মিনিট অপেক্ষা করে আবার চেষ্টা করা যেতে পারে। পাশাপাশি মেসেঞ্জার অ্যাপ ও মোবাইল ডিভাইসের সফটওয়্যার হালনাগাদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া আবহাওয়ার অবস্থাও পরীক্ষা করতে হবে। কারণ মেঘলা বা ঝড়ো আবহাওয়া স্যাটেলাইট সংযোগের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে।
- বিবিএস জরিপ: দেশের ৫৪ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অবদান ভেবে দেখার সময় এসেছে: রাষ্ট্রপতি
- নেটওয়ার্ক ছাড়াই পাঠানো যাবে মেসেজ, বড় পরিবর্তন আনল মেসেনজার
- বাংলাদেশ চালায় ঢাকা কলেজের সাবেক ছাত্ররা: প্রশাসক আবদুস সালাম
- চীনের আদলে দেশের ৯ পলিটেকনিক ইনস্টিটিউটকে আধুনিক করা হবে: শিক্ষামন্ত্রী
- কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শব্দদূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ: ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ব্যবহার করলেই ব্যবস্থা
- শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’র ২৬তম কমিটি ঘোষণা, নেতৃত্বে দীপ্ত-মারিয়া
- ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশেও সতর্কতা
- গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা না পেয়ে ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী




MS3 Technology BD