নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭০ শতাংশ শিক্ষক শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান যথাযথভাবে প্রয়োগের দক্ষতা দেখাতে পারেননি।
অথচ নিজেদের বিষয়জ্ঞান সম্পর্কে ৪২ দশমিক ৮ শতাংশ শিক্ষকই মূল্যায়ন করেছেন ‘ভালো’ হিসেবে। সব মিলিয়ে ৬৪ দশমিক ৬ শতাংশ শিক্ষক নিজেদের বিষয়জ্ঞানকে ‘ভালো’, ‘খুব ভালো’ ও ‘চমৎকার’—এই তিন শ্রেণির মধ্যে রেখেছেন। কিন্তু আত্মমূল্যায়নে জ্ঞানের এই ইতিবাচক চিত্র শ্রেণিকক্ষের বাস্তবতায় প্রতিফলিত হচ্ছে না। গবেষণায় বিষয়জ্ঞান যথাযথভাবে প্রয়োগের দক্ষতা দেখিয়েছেন মাত্র ৩০ দশমিক ১ শতাংশ শিক্ষক।
অর্থাৎ শিক্ষকরা কী জানেন, তার চেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তাঁরা শিক্ষার্থীদের কতটা শেখাতে পারছেন। বিষয়বস্তু জানা এবং সেই জ্ঞান শিক্ষার্থীদের বোধগম্য করে তোলা এক বিষয় নয়। পাঠদানকে শিক্ষার্থীকেন্দ্রিক করা, বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়বস্তু ব্যাখ্যা করা এবং শিক্ষার্থীদের সক্রিয়ভাবে শেখার প্রক্রিয়ায় যুক্ত করার ক্ষেত্রে এই ব্যবধান প্রাথমিক শিক্ষার গুণগত মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
‘Exploring Teacher Understanding About 21st Century Skills Among the Government Primary Schools of Bangladesh’ শীর্ষক গবেষণাটি নেপের ২০২৪-২৫ অর্থবছরের গবেষণা কার্যক্রমের আওতায় পরিচালিত হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একবিংশ শতাব্দীর দক্ষতা সম্পর্কে ধারণা ও শ্রেণিকক্ষে সেগুলোর প্রয়োগ নিয়ে পরিচালিত এ গবেষণায় ৬৯১ জন বেশি শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের আট বিভাগের ১৬টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গবেষণাটি করা হয়।
গবেষণায় শিক্ষকদের একবিংশ শতাব্দীর বিভিন্ন দক্ষতা সম্পর্কে ধারণা ও সেগুলো শ্রেণিকক্ষে প্রয়োগের সক্ষমতা পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঠদান-পদ্ধতি, বিষয়জ্ঞান, ডিজিটাল সাক্ষরতা, সমালোচনামূলক চিন্তা, সৃজনশীল চিন্তা, সমস্যা সমাধান, আত্মব্যবস্থাপনা, সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ, জীবনদক্ষতা ও সহযোগিতার মতো বিষয়।
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সর্বশেষ অ্যানুয়াল প্রাইমারি স্কুল সেনসাস প্রতিবেদন অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষকের সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ৮০ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৯৯ হাজার ৯৯১ জন স্নাতক (পাস) ডিগ্রিধারী। এইচএসসি পাস শিক্ষক রয়েছেন ৪২ হাজার ৩০৪ জন এবং স্নাতক (সম্মান) ডিগ্রিধারী রয়েছেন ২০ হাজার ৯৮৪ জন। এ ছাড়া বিএসএস ডিগ্রিধারী ১৩ হাজার ১১৯ জন, এসএসসি পাস ৮ হাজার ৫৭৯ জন এবং এমবিএ ডিগ্রিধারী ৭ হাজার ৭১০ জন শিক্ষক রয়েছেন।
শিক্ষকদের বড় অংশের উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকার পরও শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগের এই ঘাটতি কেবল ব্যক্তিগত দক্ষতার সীমাবদ্ধতা নয়; এর পেছনে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া, পেশাগত প্রস্তুতি, প্রশিক্ষণের ধরন ও কার্যকারিতা এবং প্রশিক্ষণ-পরবর্তী তদারকির মতো একাধিক বিষয় জড়িত। এমনকি বিদ্যালয়ের শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ও পাঠদানের অতিরিক্ত চাপও এ ক্ষেত্রে প্রভাব ফেলছে বলে মনে করছেন গবেষক ও শিক্ষা বিশেষজ্ঞরা।
শুধু বিষয়জ্ঞান নয়, ডিজিটাল শিক্ষা সম্পর্কেও শিক্ষকদের ধারণা ও শ্রেণিকক্ষে প্রয়োগের মধ্যে ব্যবধান রয়েছে। গবেষণায় ২ দশমিক ৭ শতাংশ শিক্ষক ডিজিটাল শিক্ষা সম্পর্কে নিজেদের ধারণাকে ‘চমৎকার’, ৯ দশমিক ১ শতাংশ ‘খুব ভালো’ এবং ২৩ দশমিক ৯ শতাংশ ‘ভালো’ বলে মূল্যায়ন করেছেন। কিন্তু শ্রেণিকক্ষে ডিজিটাল শিক্ষা যথাযথভাবে প্রয়োগের দক্ষতা দেখিয়েছেন মাত্র ১৯ দশমিক ৪ শতাংশ শিক্ষক। অর্থাৎ এ ক্ষেত্রেও ৮০ শতাংশের বেশি শিক্ষক যথাযথ প্রয়োগদক্ষতার মানদণ্ড পূরণ করতে পারেননি।
গবেষণায় একবিংশ শতাব্দীর বিভিন্ন দক্ষতা সম্পর্কে শিক্ষকদের ধারণার ঘাটতিও উঠে এসেছে। ৩৫ দশমিক ২ শতাংশ শিক্ষক বৈশ্বিক নাগরিকত্ব বিষয়ে সহায়তার প্রয়োজন বলে জানিয়েছেন। ডিজিটাল সাক্ষরতা ও আত্মব্যবস্থাপনার ক্ষেত্রে এ হার যথাক্রমে ২৯ দশমিক ৫ ও ২৯ দশমিক ৮ শতাংশ।
এসব ফলাফল থেকে বোঝা যায়, পাঠ্যবইয়ের বিষয়বস্তু শেখানোর পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক জীবন ও কর্মজগতের উপযোগী দক্ষতা অর্জনে সহায়তা করার ক্ষেত্রেও শিক্ষকদের প্রস্তুতির ঘাটতি রয়েছে।
শিক্ষকদের ডিজিটাল দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে শহর ও গ্রামের বিদ্যালয়ের মধ্যেও পার্থক্য পাওয়া গেছে। ডিজিটাল সাক্ষরতা, বৈশ্বিক নাগরিকত্ব এবং সমস্যা সমাধানের মতো দক্ষতায় শহরের শিক্ষকদের তুলনায় গ্রামের শিক্ষকদের পিছিয়ে থাকার চিত্র উঠে এসেছে। ফলে সব এলাকার শিক্ষকদের জন্য একই ধরনের প্রশিক্ষণ না দিয়ে তাঁদের প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
- অস্ত্রোপচার ছাড়াই সম্ভব ক্যান্সারের চিকিৎসা
- কাল ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, রাতেই হতে পারে ঘূর্ণিঝড়
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- জাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- এমপি মাহমুদা মিতুকে ফোনকলে হত্যার হুমকি
- ২০ নভেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের বেতন বিল সাবমিট করার নির্দেশনা মাউশির
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়
- বাজেট সংকটে মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্রবির ৫ উদ্ভাবন




MS3 Technology BD