৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
দেশের ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, দেশের গ্রামগঞ্জে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের কাছে প্রতিবছরের শুরুতে নতুন বই পৌঁছে দেওয়া হবে। একইভাবে বইয়ের সঙ্গে তাদের জন্য নতুন স্কুল ড্রেসও পৌঁছে দিতে চায় সরকার। সাধারণ খেটে খাওয়া মানুষের সন্তানরাই সরকারের পক্ষ থেকে এই নতুন পোশাক পাবে। শুধু স্কুল ড্রেস নয়, ছেলে ও মেয়ে মিলিয়ে দেশের ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ কার্যক্রম শুরু হবে। স্কুল শিক্ষার্থীদের কাছে উপবৃত্তির টাকা পৌঁছে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ষষ্ঠ শ্রেণি থেকে ডিগ্রি পর্যন্ত শিক্ষার্থীরা এই উপবৃত্তি পাবে। এর উদ্দেশ্য হলো, অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ না হয় এবং তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে। কারণ, শিক্ষিত হয়ে একজন মানুষ যেমন নিজের ও পরিবারের উপকার করেন, তেমনি সামগ্রিকভাবে দেশের মানুষেরও উপকার হয়।
এর আগে সকালে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণের পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। সেখানে ‘প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা’য় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাদের উদ্ভাবনী কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় শিক্ষার্থীদের অনুরোধে হাসিমুখে তাদের সঙ্গে সেলফিও তোলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার অর্থ হলো নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। তরুণ প্রজন্ম, গবেষক ও শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
তারেক রহমান জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে বর্তমান সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। এ ছাড়া দেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান ‘স্পারসো’তে কাজ চলমান রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে দেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর আশা করছে সরকার।
তরুণদের উদ্ভাবনী উদ্যোগ যাতে অর্থের অভাবে থেমে না যায়, সে জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি। প্রয়োজনে ভবিষ্যতে এই তহবিলের পরিমাণ আরও বাড়ানোর আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
তরুণদের কেবল প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে প্রয়োজন ও উপযোগিতা অনুযায়ী নতুন প্রযুক্তির উদ্ভাবক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি। একই সঙ্গে যোগাযোগ, কৃষি ও দুর্যোগ মোকাবিলায় উদ্ভাবনের বাস্তব প্রয়োগের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
- বই পড়ার অভ্যাসে ভালো থাকতে পারে মস্তিষ্ক: গবেষণা
- নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকে আটক
- শুধু বিএনপি নয়, সাধারণ মানুষও আতঙ্কে: বিএনপি নেতা রফিকুজ্জামান
- শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে
- আ.লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
- বাংলাদেশ পুলিশে ৪,০০০ এসআই পদ সৃজনের অনুমোদন
- ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন টুঙ্গিপাড়ার ছাত্রদল নেতা
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী




MS3 Technology BD