প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী
তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকার দেশের প্রতিটি উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এ ছাড়া দেশে বর্তমানে ১১১টি মহিলা কলেজ বিদ্যমান আছে বলেও জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে আনীত সিদ্ধান্ত প্রস্তাব ও তার ওপর আনীত সংশোধনীর ওপর বক্তব্য প্রদানকালে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।
এদিন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম তার উপজেলায় মহিলা কলেজ স্থাপনের দাবি জানান। এ সময় আরও কয়েকজন এমপি একই দাবি উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও তার নির্বাচনী এলাকা কলমাকান্দায় একটি মহিলা কলেজ স্থাপনের দাবি জানান।
ডেপুটি স্পিকার বলেন, ‘বিফোর ইউ স্টার্ট, আমার বাড়ি কলমাকান্দা। এর পাশে ধর্মপাশা, মধ্যনগর, সুনামগঞ্জের দুইটা উপজেলা—এই তিনটা উপজেলার মধ্যে একটাও কোনো ধরনের কোনো মহিলা এই কলেজ নেই। তো কলমাকান্দা নামটা একটু হুইপ আশরাফুদ্দিন নিজাম মহোদয় যদি একটু লিখে রাখতেন, ওনাকে দেওয়ার জন্য। ধন্যবাদ।’ এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘কলমাকান্দা, ভুলব না। নামটা অত্যন্ত সুন্দর।’
আনীত সিদ্ধান্ত প্রস্তাব প্রসঙ্গে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমাদের সংসদ সদস্য, লাকসাম উপজেলার যে প্রস্তাবটি তিনি এনেছেন এবং সেই সাথে অন্যান্য সংসদ সদস্যরা একই বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। আমরা সকলেই নারী শিক্ষা সম্প্রসারণ চাই। যেমন চেয়েছিলেন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া।
মন্ত্রী বলেন, যেমনিভাবে আমাদের মুজিবুর রহমান সাহেব বক্তব্য রাখলেন নেপোলিয়নের কথা বলে, তেমনিভাবে দেশমাতা বেগম খালেদা জিয়া যে বলেছিলেন, আমাদের ১৮ কোটি লোকের ৩৬ কোটি হাত চাই। তিনি চাননি নারীরা ঘরে বসে থাকুক। সেই জন্য তিনি উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন মেয়েদের জন্য প্রথমে ক্লাস টেন পর্যন্ত, তারপর ইন্টারমিডিয়েট। ওনার সুযোগ হয়নি, তিনি পারেননি ডিগ্রি পর্যন্ত মেয়েদের উপবৃত্তির ব্যবস্থা করতে। আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ইতিমধ্যেই স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের এই মুহূর্তে সারা বাংলাদেশে ১১১টি বিভিন্ন উপজেলায় মহিলা কলেজ রয়েছে। তার মধ্যে ৬৪টি জেলায় ৬৪টি রয়েছে। সব মিলিয়ে ১১১টি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সারা বাংলাদেশে জরিপ চালিয়ে যাচ্ছি—কোথায় কোথায়, কোন কোন উপজেলায় মহিলা কলেজগুলোর অবস্থান কী? এবং কোথায় কোথায় করতে হবে, এই ব্যাপারে আমরা সমীক্ষা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ, আমরা অতি শীঘ্র প্রধানমন্ত্রীকে এই বিষয়ে অবগত করব। সেই সাথে তিনি শতবর্ষপূর্ণ যেই স্কুলগুলো রয়েছে, কলেজগুলো রয়েছে, সেগুলির বিষয় তিনি জানতে চেয়েছেন। ওনার উদ্দেশ্য—এই প্রত্যেকটি উপজেলায় একটি করে মহিলা কলেজ প্রতিষ্ঠিত করা, যেখানে রয়েছে তো রয়েছে, যেখানে নেই।
তিনি বলেন, সেজন্যেই আমি বিনয়ের সাথে আপনার মাধ্যমে আবেদন করব, যেহেতু সরকারের পরিকল্পনা রয়েছে, প্রধানমন্ত্রী করতে চাচ্ছেন, সেই জন্য আজকের মতো এই সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহার করার জন্য।
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী
- রাজশাহী ও বগুড়ার ৪ প্রতিষ্ঠান জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে পরিদর্শনের নির্দেশ
- ঢাবির ভর্তি পরীক্ষায় ২৪ ঘণ্টায় ৪০ হাজারের বেশি আবেদন
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- এনটিআরসিএ’র ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগের সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
- ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ
- শাবিপ্রবির কিনের ২১তম কার্যকরী কমিটি ঘোষণা, নেতৃত্বে আবিদ-মালিহা
- যৌন হয়রানির শিকার নারী শিক্ষার্থীকে অসহযোগিতার জেরে শাবিপ্রবির প্রক্টর অফিসে তালা
- শাবিপ্রবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ ভিসির
- জাতীয়করণের তালিকায় রাজশাহী বিভাগের ২৩ প্রতিষ্ঠান
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়
- বাজেট সংকটে মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্রবির ৫ উদ্ভাবন
- প্রাথমিকে অতিরিক্ত বই ও অননুমোদিত কোর্স বন্ধে হাইকোর্টে রিট
- সকলের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতে হবে
- সিলেটের দুটিসহ আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
- এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান
- বদলি, পে স্কেলের দাবি পূরণে আল্টিমেটাম এমপিও শিক্ষকদের, অন্যথায় কঠোর আন্দোলন




MS3 Technology BD