প্রধানমন্ত্রীর জন্মদিনে শাবিপ্রবি প্রশাসনের বৃক্ষরোপণ ও শিশুদের মাঝে খাবার বিতরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।
আজ শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে কেন্দ্রীয় মসজিদে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. সালমা আক্তার, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক আশরাফ সিদ্দিকী এবং বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খাবার বিতরণকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা আজ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করেছি এবং সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর প্রয়াসে খাবার বিতরণ করেছি। আমরা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।"
- বিবিএস জরিপ: দেশের ৫৪ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অবদান ভেবে দেখার সময় এসেছে: রাষ্ট্রপতি
- নেটওয়ার্ক ছাড়াই পাঠানো যাবে মেসেজ, বড় পরিবর্তন আনল মেসেনজার
- বাংলাদেশ চালায় ঢাকা কলেজের সাবেক ছাত্ররা: প্রশাসক আবদুস সালাম
- চীনের আদলে দেশের ৯ পলিটেকনিক ইনস্টিটিউটকে আধুনিক করা হবে: শিক্ষামন্ত্রী
- কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শব্দদূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ: ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ব্যবহার করলেই ব্যবস্থা
- শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’র ২৬তম কমিটি ঘোষণা, নেতৃত্বে দীপ্ত-মারিয়া
- ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশেও সতর্কতা
- গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা না পেয়ে ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী




MS3 Technology BD