ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গত ১৯ অক্টোবর জারি করা কমিটি বাতিলের আদেশের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আদালত। ফলে বিশ্ববিদ্যালয়ের আগের আদেশ কার্যকর থাকছে।
বুধবার (১১ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ-সংক্রান্ত আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসাকে বিশ্ববিদ্যালয় বরাবর অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব পাঠানোর নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এতে আরও বলা হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিল করে গত ১৯ অক্টোবর আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হয়।
গত ১০ নভেম্বর ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করা হয়। বুধবার শুনানি শেষে চেম্বার জজ আদালত হাইকোর্ট বিভাগের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন। ফলে বিশ্ববিদ্যালয়ের ১৯ অক্টোবর জারি করা কমিটি বাতিলের আদেশ বহাল থাকে।
- নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি
- এইচএসসির সাপ্লিমেন্টারিতে ৩১ বিষয়ে আবেদন পড়ল প্রায় ৪ লাখ
- হাসিনাকে তৃতীয় দেশে পাঠাতে নানা জায়গায় কথা বলেও ব্যর্থ দিল্লি
- ১৪ ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে ব্যানবেইস
- বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে আলোচনায় বসছে মন্ত্রণালয়
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- শাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতা শনিবার
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী
- রাজশাহী ও বগুড়ার ৪ প্রতিষ্ঠান জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে পরিদর্শনের নির্দেশ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়
- বাজেট সংকটে মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্রবির ৫ উদ্ভাবন
- প্রাথমিকে অতিরিক্ত বই ও অননুমোদিত কোর্স বন্ধে হাইকোর্টে রিট
- সকলের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতে হবে
- সিলেটের দুটিসহ আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
- এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান




MS3 Technology BD