বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলশিক্ষককে পেটানোর অভিযোগ
টিবিসি ডেস্ক :: নাটোরের নলডাঙ্গায় জমিসংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এক দোকানে এ ঘটনা ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই শিক্ষকের নাম মো. শাহাবুদ্দিন। তিনি ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। অপরদিকে অভিযুক্ত বিএনপি নেতার নাম আব্দুল মজিদ। তিনি বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
জানা গেছে, বর্তমানে ভুক্তভোগী শিক্ষককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষকের অভিযোগ, এ ঘটনায় তাকে থানায় মামলা করতে বাধা দিচ্ছে প্রভাবশালী মহল। এমনকি তার পরিবারের লোকজনকে বাড়ি থেকেও বের হতে বাধা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বিএনপির নেতা আব্দুল মজিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলশিক্ষককে পেটানোর অভিযোগ
- সোমবার এসএসসির ফল, দেখবেন যেভাবে
- প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডের বেতন নির্ধারণে নির্দেশনা চেয়ে অর্থ বিভাগে চিঠি
- আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে শিক্ষকদের বদলি: মাউশি ডিজি
- শাহীদ আলী মডেল স্কুলের উন্নয়নের স্বার্থে গাছ কাটা হয়েছে: প্রধান শিক্ষক
- শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী
- শিক্ষকদের শ্রেণিকক্ষে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
- যেসব মাদরাসা প্রধানদের স্থগিতের মুখে এমপিও
- উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- শিক্ষকদের স্কুল চলাকালে বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
- শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত, মন্ত্রণালয় ও ডিআইএর সর্বশেষ মনোভাব
- সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের


MS3 Technology BD