উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
টিবিসি ডেস্ক :: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বিশেষভাবে বলা হয়। উপজেলা প্রশাসনের জারি করা এক চিঠিতে এ নির্দেশনার তথ্য জানানো হয়েছে। এ চিঠি উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো হয়।
শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে বলা হয়, শিক্ষার্থীদের মোবাইল আসক্তি দূর করতে এবং লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি করে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের চিঠি, চাঁদপুর জেলা প্রশাসকের চিঠির ১৩ দফার ১ নং দফা এবং ২৩ মে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হকের উপস্থিতিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী হাজীগঞ্জ উপজেলার সব মাধ্যমিক ও তদূর্ধ্ব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তৎপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রতিষ্ঠান প্রধানকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
- উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- শিক্ষকদের স্কুল চলাকালে বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা
- সরকারি প্রাথমিকের পদায়ন ও কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রমে কমিটি গঠনের নির্দেশ
- সুখবর প্রাথমিকের ১৪৩৮৪ জন শিক্ষকের জন্য
- সাতশ শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেট বরাদ্দ
- গত বছরের প্রশ্নে এইচএসসি পরীক্ষা
- শিক্ষকরা এখন দর্জি-দিনমজুর, ২৭ বছর বেতনহীন
- সরকারি স্কুল চলছে এক শিক্ষক দিয়ে
- এসএসসির ফল প্রকাশ হচ্ছে সোমবার
- সরকারি বইয়েও ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
- শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত, মন্ত্রণালয় ও ডিআইএর সর্বশেষ মনোভাব
- সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের


MS3 Technology BD