স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
স্যাটায়ার, মিম এবং কার্টুনধর্মী ফেসবুক পেজ ইয়ার্কির বিরুদ্ধে মামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন কার্টুনিস্ট ও লেখকরা। কার্টুন, মিম ও স্যাটায়ারের বিরুদ্ধে এই হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক কোয়ালিশন আয়োজিত 'স্যাটায়ার, মিম ও কার্টুন-মতপ্রকাশ নাকি মর্যাদাহানি' শীর্ষক আলোচনা সভায় এসব দাবি জানান তারা।
সভায় কার্টুনিস্ট ও উন্মাদ ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবীব বলেন, আমাদের চারদিকে অনেক সমস্যা রয়েছে। কিন্তু এসবের মাঝেও আমাদের হাসতে হবে, কারণ হাসাটা জরুরি।
তিনি বলেন, ইয়ার্কির বিরুদ্ধে যে মামলা হয়েছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাই। কেননা আমরা একটি সুস্থ ও সুন্দর সমাজ চাই।
আহসান হাবীব জানান, উন্মাদ ম্যাগাজিনে পলিটিক্যাল কার্টুন কম, ফিচার কার্টুনই বেশি থাকতো। পলিটিক্যাল ব্যাপারটা তারা ফিচার কার্টুনের বক্তব্যের মধ্যে রাখতেন। তারপরও তাদের বিরুদ্ধে এত বেশি মামলা হয়েছে যে, এসব নিয়ে অনেক সাবধানে কাজ করতে হতো।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন বলেন, আমাদের আজকের কথা বলার প্রেক্ষিত শুধু একটি মামলা নয়। শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র সম্ভব হয় না, গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষের মতামতকে সম্মান করতে হয়।
দেশ থেকে অনেক কার্টুনিস্ট বিতাড়িত হয়ে গেছেন। একটা মানুষ কার্টুন আঁকলে, মিম বানালে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়, জেলে দেওয়া হয়৷ এই প্র্যাক্টিস থেকে আমাদের বের হতে হবে', বলেন তিনি।
সারা হোসেন আরও বলেন, 'যে জিনিস আপনার সহ্য হয় না, যে স্যাটায়ার আপনার ভালো লাগে না, সেটাকে আপনি এভয়েড করেন। মামলা করা কোনো সমাধান নয়। যারা মামলা দেয়- তাদের কাজ দেখে আমরা হাসছি এবং আমরা তাদের প্রতিরোধ করবই।'
কার্টুনিস্ট মেহেদী হক বলেন, কে কতটুকু সভ্য, শিক্ষিত ও গণতান্ত্রিক, তা বোঝা যায় কে কতটুকু স্যাটায়ার নিতে পারে তার ওপর এবং ইন্টেলিজেন্সের হাইয়েস্ট ফর্ম ধরা হয় টলারেন্স বা পরমতসহিষ্ণুতাকে। দীর্ঘমেয়াদে যারা রাজনীতি করতে ইচ্ছুক তাদের এটা মাথায় রাখতে হবে।
অন্যদিকে স্যাটায়ারের নামে ল্যাম্পুন বা মাত্রাতিরিক্ত কটাক্ষ, কোনো সম্পাদনা ছাড়া ছড়ানোও দায়ত্বহীনতা। ক্রিয়েটরদের সেটাও মাথায় রাখতে হবে', বলেন তিনি।মেহেদী হক আরও বলেন, নিউজ মিডিয়ায় সম্পাদনা থাকে, তাই সেখানে একটা ফিল্টার থাকে। ব্যক্তি ক্রিয়েটরের ক্ষেত্রে এটা থাকে না বলে সেটাতে সমস্যাও বেশি হতে পারে।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর রাজধানীর শাহবাগ থানায় কয়েকটি মিম, স্যাটায়ার ও কার্টুন পেজের বিরুদ্ধে মামলা করেন ছাত্রশিবির নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের প্রশিক্ষণ শুরু কবে
- পেছাচ্ছে এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
- ১০ সেপ্টেম্বর পে স্কেলের গেজেট
- শ্রেণিকক্ষে ছাগলের ক্লাস
- প্রশিক্ষণে অনুপস্থিত, এমপিওভুক্ত ২৬ শিক্ষককে শোকজ
- তিন হাজার ৯৫ শিক্ষক পাচ্ছেন বিএড স্কেল
- প্রাথমিকে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনবে সরকার
- কোন ধাপে কত শতাংশ বাড়বে সরকারি চাকুরেদের বেতন
- এমপিওভুক্ত শিক্ষকরা যেদিন থেকে পাবেন নতুন পে-স্কেল
- মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


MS3 Technology BD