শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত, মন্ত্রণালয় ও ডিআইএর সর্বশেষ মনোভাব
প্রশাসন ক্যাডার পরিচালিত শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা ক্যাডার পরিচালিত ডিআইএকে তদন্তের মৌখিক নির্দেশ দিয়ে খালাস। আজিজীর কর্মসূচি দেখে ডিআইএ কিছুটা ভয় পেয়েছে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। তদন্ত কমিটির প্রধানের বিরুদ্ধে ঘুষের এন্তার অভিযোগ।
কর্মকর্তাদের ঘুষ লেনদেনের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর তদন্ত শুরুর আদেশে কিছুটা বিচলিত জনপ্রিয় শিক্ষক নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর আহ্বানে আজকে জেলায় জেলায় মিছিল ও মানবন্ধন কর্মসূচি রয়েছে। আর চার ডিসেম্বর রাজধানীর আবদুল গণি রোডের শিক্ষা ভবনের মধ্যে অবস্থিত ডিআইএ অফিস ঘেরাও করার ঘোষণা দিয়েছেন আজিজী। এসব নিয়ে ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অপরদিকে প্রশাসন ক্যাডার পরিচালিত শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা ক্যাডার পরিচালিত ডিআইএকে তদন্তের মৌখিক নির্দেশ দিয়ে খালাস। আজিজীর কর্মসূচি দেখে ডিআইএ কিছুটা ভয় পেয়েছে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। তদন্ত কমিটির প্রধানের বিরুদ্ধে ঘুষের এন্তার অভিযোগ।চার ডিসেম্বর কী হয় তা নিয়ে অনেকে অনেক হিসেব কষছেন।
এদিকে শুরু থেকেই বেসরকারি শিক্ষকদের বড় অংশ আজিজীর বিরুদ্ধে তদন্তকে ষড়যন্ত্র হিসেবে দেখছে। তদন্তের নেপথ্যে প্রতিপক্ষ রাজপথে পরাজিত ও অবসরপ্রাপ্ত শিক্ষক নেতারা রয়েছেন মর্মে ফেসবুকে বলাবলি করছেন শিক্ষকরা।
শিক্ষকদের একটা ক্ষুদ্র অংশ যারা তার সংগঠনের সঙ্গে নেই তাদের মতে, ‘আজিজী তদন্তের উর্ধে নন। সবার বিরুদ্ধেই তদন্ত হতে পারে। তদন্ত ফেস করতে কেন ভয় পাচ্ছেন আজিজী।’এদিকে তদন্ত স্থগিত বা বাতিল করতে আজিজীর আহ্বানে পাত্তা দিচ্ছে না শিক্ষা মন্ত্রণালয়। আজিজীর বিরুদ্ধে তদন্তকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে সারাদেশে বেসরকারি শিক্ষকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেও অনড় অবস্থানে মন্ত্রণালয়। তাদের অধস্তন সংস্থা ডিআইএকে দিয়ে তদন্ত করানোই হবে। এমন খবর মিলেছে একাধিক সূত্রের মারফতে।
শিক্ষকরা জানিয়েছেন, উপর থেকে কলকাঠি নাড়ছে মন্ত্রণালয়ই। তাই ডিআইএ ঘেরাওয়ে কাজ না হলে মন্ত্রণালয় ঘেরাও করতেও পিছপা হবেন না আজিজীর সংগঠনের নেতা-কর্মীরা। এমন আলোচনা ফেসবুকেও চলছে। তবে, তাদের প্রতিপক্ষরা বলছেন, আজকের জেলার কর্মসূচিতেই শিক্ষকরা অংশ নেবেন না। চার ডিসেম্বরে তো ডিআইএর সামনে কাউকেই পাওয়া যাবে না আজিজীকে ছাড়া।আগামী ৭ ও ৮ ডিসেম্বর ময়মনসিংহে আজিজীর কাতলাসেন মাদ্রাসায় তদন্তে যাবেন চার সদস্যের ডিআইএ তদন্ত কমিটি।
- শিক্ষকদের স্কুল চলাকালে বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা
- সরকারি প্রাথমিকের পদায়ন ও কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রমে কমিটি গঠনের নির্দেশ
- সুখবর প্রাথমিকের ১৪৩৮৪ জন শিক্ষকের জন্য
- সাতশ শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেট বরাদ্দ
- গত বছরের প্রশ্নে এইচএসসি পরীক্ষা
- শিক্ষকরা এখন দর্জি-দিনমজুর, ২৭ বছর বেতনহীন
- সরকারি স্কুল চলছে এক শিক্ষক দিয়ে
- এসএসসির ফল প্রকাশ হচ্ছে সোমবার
- সরকারি বইয়েও ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ
- শিক্ষকদের বদলি নিয়ে যে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
- শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত, মন্ত্রণালয় ও ডিআইএর সর্বশেষ মনোভাব
- সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের


MS3 Technology BD