আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে শিক্ষকদের বদলি: মাউশি ডিজি
টিবিসি ডেস্ক :: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আঞ্চলিক কার্যালয়গুলোর মাধ্যমে পরিচালিত হোক—এমনটি চান সংস্থাটির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
শনিবার (০১ আগস্ট) আলাপকালে নিজের এ অভিমত ব্যক্ত করেন অধ্যাপক সোহেল।
মাউশি ডিজি জানান, ‘বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়টি অনেক বড় ব্যাপার। এ কাজ করতে গিয়ে আমরা নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে পারছি না। তাদের বদলির বিষয়টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সম্পন্ন হলে ভালো হত।’
মাউশি সূত্র জানিয়েছে, বদলি আবেদনের সুযোগ সব শিক্ষকই পাবেন। অর্থাৎ সব শিক্ষককেই পাসওয়ার্ড দেওয়া হবে। তবে নিজ জেলা, স্বামী-স্ত্রীর জেলা অথবা স্বামী-স্ত্রীর কর্মস্থলের শর্ত পূরণ করা শিক্ষকরাই কেবল বদলির সুযোগ পাবেন। প্রতিটি স্কুল অথবা কলেজ থেকে দুইজন শিক্ষক বদলি হতে পারবেন। তবে একই বিষয় হলে একজন এই সুযোগ পাবেন।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘আবেদনের সুযোগ সবাইকে দেওয়া হবে। পাসওয়ার্ডও সবাই পাবেন। তবে যতগুলো শূন্য পদ থাকবে ততজন বদলির সুযোগ পাবেন।’
তিন এলাকার বাইরে বদলি আবেদন করতে পারবেন না শিক্ষকরা
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকরা তিনটি এলাকার বাইরে বদলির জন্য আবেদন করতে পারবেন না। নির্ধারিত এলাকার বাইরে আবেদন করতে গেলে ‘আবেদন যোগ্য নন’ বলে নোটিফিকেশন দেখাবে সফটওয়্যার।
মাউশি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী নিজ জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা এবং স্বামী-স্ত্রীর কর্মস্থলের বাইরে অন্য কোথাও বদলি আবেদন করা যাবে না। এই এলাকাগুলোর বাইরে আবেদন নেবে না সফটওয়্যার। সফটওয়্যারটি সেভাবেই প্রস্তুত করা হয়েছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘নিজ জেলা, স্পাউজের নিজ জেলা এবং স্পাউজের কর্মস্থলের বাইরে আবেদনের সুযোগ নেই। কেউ চাইলেও আবেদন করতে পারবেন না।
- আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে শিক্ষকদের বদলি: মাউশি ডিজি
- শাহীদ আলী মডেল স্কুলের উন্নয়নের স্বার্থে গাছ কাটা হয়েছে: প্রধান শিক্ষক
- শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী
- শিক্ষকদের শ্রেণিকক্ষে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
- যেসব মাদরাসা প্রধানদের স্থগিতের মুখে এমপিও
- উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- শিক্ষকদের স্কুল চলাকালে বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা
- সরকারি প্রাথমিকের পদায়ন ও কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রমে কমিটি গঠনের নির্দেশ
- সুখবর প্রাথমিকের ১৪৩৮৪ জন শিক্ষকের জন্য
- সাতশ শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেট বরাদ্দ
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
- শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত, মন্ত্রণালয় ও ডিআইএর সর্বশেষ মনোভাব
- সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের


MS3 Technology BD