যেসব মাদরাসা প্রধানদের স্থগিতের মুখে এমপিও
টিবিসি ডেস্ক :: শিক্ষক-কর্মচারী নিয়োগে জালিয়াতির দায়ে মাদরাসার ৮ জন প্রধান-সহকারী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দুই জনের এমপিও সাময়িক স্থগিত করা হয়। বাকিদের এমপিও সাময়িকভাবে স্থগিতসহ কেনো স্থায়ীভাবে বন্ধ করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়। ৩ কর্মদিবসের মধ্যে এ নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে।
সোমবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর পৃথক শোকজ নোটিশ সংশ্লিষ্টদের পাঠিয়েছে।
যাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে তারা হলেন—ভোলার চরফ্যাশন উপজেলার ডালচর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মো. আমির হোসেন, একই জেলা ও উপজেলার আমিনাবাদ ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মোহাম্মদ নুর-নবী, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচগাছি শান্তিরাম বালিকা দাখিল মাদরাসার সুপার মোহাম্মদ আলী আকন্দ, একই জেলা ও উপজেলার দক্ষিণ শ্রীপুর কুরুয়াবাদা ইসলামিয়া বালিকা মাদরাসার সুপার মো. আনোয়ার হোসেন, বগুড়ার সোনাতলা উপজেলার ফজিলা শরীফ বালিকা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ আলী, নওগাঁর ধামইরহাট উপজেলার ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রবিউল আলম।
অন্যদিকে, কক্সবাজারের মহেশখালী উপজেলার পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. আমির হোসেন এবং সহকারী শিক্ষক জান্নাত আরা বেগমের বিরুদ্ধে অডিট প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের এমপিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে কেনো তাদের এমপিও স্থায়ীভাবে বন্ধ করা হবে না, সে বিষয়ে ৩ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
- শাহীদ আলী মডেল স্কুলের উন্নয়নের স্বার্থে গাছ কাটা হয়েছে: প্রধান শিক্ষক
- শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী
- শিক্ষকদের শ্রেণিকক্ষে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
- যেসব মাদরাসা প্রধানদের স্থগিতের মুখে এমপিও
- উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- শিক্ষকদের স্কুল চলাকালে বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা
- সরকারি প্রাথমিকের পদায়ন ও কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রমে কমিটি গঠনের নির্দেশ
- সুখবর প্রাথমিকের ১৪৩৮৪ জন শিক্ষকের জন্য
- সাতশ শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেট বরাদ্দ
- গত বছরের প্রশ্নে এইচএসসি পরীক্ষা
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
- শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত, মন্ত্রণালয় ও ডিআইএর সর্বশেষ মনোভাব
- সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের


MS3 Technology BD