জুলাই ২৯, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

শিক্ষকদের শ্রেণিকক্ষে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা 

  • Views: 6
  • Share:
জুলাই ২৮, ২০২৬ ২১:৩০ Asia/Dhaka

টিবিসি ডেস্ক :: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষকরা ক্লাস চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করলে শিক্ষার্থীদের মনোযোগ ব্যাহত হয়। তাই ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। আর এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানিয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চিঠি পাঠানো হয়।

এতে বলা হয়, শিক্ষার্থীদের মোবাইল ফোন আসক্তি দূর করা, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি করা ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষকরাও ক্লাস চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করলে শিক্ষার্থীদের মনোযোগ ব্যাহত হয়।

এমন অবস্থায়, সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ করা এবং ক্লাস চলাকালীন শিক্ষকদেরকে মোবাইল ফোন ব্যবহার হতে বিরত রাখার বিষয়টি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হল। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

user
user
Ad
Ad