শাহীদ আলী মডেল স্কুলের উন্নয়নের স্বার্থে গাছ কাটা হয়েছে: প্রধান শিক্ষক
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ঐতিহ্যবাহী শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলালের বিরুদ্ধে সরকারি বিধিমালা ও প্রতিষ্ঠানের নিয়ম-নীতি উপেক্ষা করে বিদ্যালয়ের প্রায় লক্ষাধিক টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ উঠেছে। কোনো ধরনের উন্মুক্ত দরপত্র (টেন্ডার) বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গাছগুলো অপসারণ করে ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়া হয়েছে বলে গুঞ্জন রয়েছে। তবে এই অভিযোগকে সম্পূর্ণ অসত্য ও ‘স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন তিনবারের শ্রেষ্ঠ এই প্রধান শিক্ষক।
এই ঘটনার প্রেক্ষাপটে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী সঞ্জব আলীর ছেলে আব্দুল মান্নান জানান, তিনি ঘটনাস্থলে গাছ কাটা দেখেছেন। তবে এই গাছের ব্যাপারে তিনি নিজে কোনো প্রাতিষ্ঠানিক অভিযোগ করেননি। তিনি আরও উল্লেখ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় এ বিষয়ে জানতে চাইলে তিনি ইউএনও-কে স্পষ্ট জানিয়েছেন যে গাছ কাটার পেছনের মূল ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল সমস্ত অভিযোগ অস্বীকার করে নতুন তথ্য তুলে ধরেন।
তিনি বলেন: বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের জন্য প্রায় ৩২ কোটি টাকার একটি মেগা ‘হাওর প্রকল্প’ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় একটি ১০০ শয্যা বিশিষ্ট ছাত্রাবাস, ৫০ শয্যা বিশিষ্ট ছাত্রীনিবাস, একটি মাল্টিপারপাস ভবন, বাউন্ডারি এবং অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ করা হবে। এই বৃহৎ প্রকল্প বাস্তবায়নের স্বার্থেই স্কুলের অভ্যন্তরের ৪টি গাছ কাটার প্রয়োজন হলে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেকই তা কাটা হয়, কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি।”
তিনি আরও জানান, বর্তমানে স্কুলের শিক্ষক আবাসন (বাসা), দোকান মেরামত এবং পাঠাগারের শোকেজ ও কেবিনেট বানানোর জন্য কাঠগুলো রাখা হয়েছে। গাছগুলো এক ব্যক্তি কিনতে চেয়েছিল, কিন্তু স্কুলের কাজের স্বার্থে তা বিক্রি না করায় ক্ষিপ্ত হয়ে একটি মহল তাঁর মান-সম্মান ক্ষুণ্ন করতে এই মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার পর কারিগরি শাখা খোলা, ফলাফল উন্নয়ন এবং একাডেমিক ভবনের উন্নয়নসহ অভূতপূর্ব কাজ হয়েছে যা আগে কখনো হয়নি বলে দাবি করেন।
- শাহীদ আলী মডেল স্কুলের উন্নয়নের স্বার্থে গাছ কাটা হয়েছে: প্রধান শিক্ষক
- শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী
- শিক্ষকদের শ্রেণিকক্ষে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
- যেসব মাদরাসা প্রধানদের স্থগিতের মুখে এমপিও
- উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- শিক্ষকদের স্কুল চলাকালে বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা
- সরকারি প্রাথমিকের পদায়ন ও কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রমে কমিটি গঠনের নির্দেশ
- সুখবর প্রাথমিকের ১৪৩৮৪ জন শিক্ষকের জন্য
- সাতশ শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেট বরাদ্দ
- গত বছরের প্রশ্নে এইচএসসি পরীক্ষা
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
- শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত, মন্ত্রণালয় ও ডিআইএর সর্বশেষ মনোভাব
- সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের


MS3 Technology BD