প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডের বেতন নির্ধারণে নির্দেশনা চেয়ে অর্থ বিভাগে চিঠি
টিবিসি ডেস্ক :: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ২০২৫ খ্রিষ্টাব্দের ১৫ ডিসেম্বরের ৫৩৪ নং প্রজ্ঞাপন মোতাবেক প্রধান শিক্ষক পদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণের ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় থেকে উল্লিখিত মতামত দেয়া হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উন্নীত ১০ম গ্রেডের বেতন নির্ধারণ পদ্ধতি চূড়ান্ত করতে অর্থ বিভাগের কাছে প্রয়োজনীয় নির্দেশনা চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে আইবাস ডাবল প্লাস সিস্টেমে নতুন বেতন নির্ধারণ পদ্ধতি সংযুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।
সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের থেকে এ বিষয়ে অর্থ বিভাগের সচিবের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় থেকে এ মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণ পদ্ধতি জারিকরণের বিষয়ে জানানো হয়েছে যে, প্রধান শিক্ষকের পদ ১১তম গ্রেড (স্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০) থেকে ১০তম গ্রেড স্কেল (১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ গেজেটেড কর্মকর্তা) এ উন্নীত করা হয়েছে। ইতোপূর্বে ২০১৪ খ্রিষ্টাব্দের ৯ মার্চের আদেশ মোতাবেক প্রশিক্ষণবিহীন এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের জন্য বেতন স্কেলের যথাক্রমে ১২তম এবং ১১তম গ্রেডে বেতন নির্ধারণের বিষয় উল্লেখ রয়েছে।
অর্থাৎ ২০২৫ খ্রিষ্টাব্দের ১৪ ডিসেম্বর পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি ১১তম ও ১২তম গ্রেডের দুটি স্কেলে ছিলো। কিন্তু গত ২০২৫ খ্রিষ্টাব্দের ১৫ ডিসেম্বরে প্রধান শিক্ষক পদের স্কেল উন্নীতকরণ প্রজ্ঞাপনে শুধুমাত্র গ্রেড-১১ স্কেলকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় প্রধান শিক্ষক পদের উন্নীত বেতন স্কেল ১০ম গ্রেডে বেতন নির্ধারণ পদ্ধতি জারিকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ বাস্তবায়ন অনুবিভাগে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে প্রধান শিক্ষকদের প্রাপ্ত বেতন গ্রেড, স্কেলগুলেঅ নিম্নরূপ।
চিঠিতে আরো বলা হয়, যে সব প্রধান শিক্ষকরা এখনো প্রশিক্ষণবিহীন রয়েছেন (উদাহরণস্বরূপ ২০১৭ ও ২০১৯ খ্রিষ্টাব্দে যোগদানকৃত) সেই সব প্রধান শিক্ষক ১২তম গ্রেডে বেতন গ্রহণ করছেন। এই সব প্রধান শিক্ষকদের বেতন উন্নীত স্কেল অর্থাৎ ১০ম গ্রেডে নির্ধারণের জন্য ২০২৫ খ্রিষ্টাব্দের ১৫ ডিসেম্বরে ৫৩৪ নং প্রজ্ঞাপন সংশোধন করে গ্রেড-১১ এর সঙ্গে গ্রেড-১২ উল্লেখ করা প্রয়োজন।
যে সব প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে বেতন গ্রহণ করছেন, সেই সব প্রধান শিক্ষকদের বেতন সরাসরি ১০ম গ্রেডে নির্ধারণ হবে।
যে সব প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডের সঙ্গে ১টি টাইমস্কেল, উচ্চতর গ্রেড প্রাপ্ত হয়ে ১০ম গ্রেডে বেতন গ্রহণ করছেন, সেই সব প্রধান শিক্ষকদের ক্ষেত্রে বর্তমানে উন্নীত স্কেল অর্থাৎ ১০ম গ্রেডে বেতন নির্ধারণের পর আগের প্রাপ্ত ১টি টাইমস্কেল, উচ্চতর গ্রেড কীভাবে যোগ হয়ে বেতন নির্ধারণ হবে এই বিষয়ে নির্দেশনা প্রয়োজন।
যে সব প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডের সঙ্গে ২টি টাইমস্কেল অথবা ১টি টাইমস্কেল ও ১টি উচ্চতর গ্রেড প্রাপ্ত হয়ে ৯ম গ্রেডে বেতন গ্রহণ করছেন, সেই সব প্রধান শিক্ষকদের ক্ষেত্রে বর্তমানে উন্নীত স্কেল অর্থাৎ ১০ম গ্রেডে বেতন নির্ধারণের পর আগের প্রাপ্ত ২টি টাইমস্কেল অথবা ১টি টাইমস্কেল ও ১টি উচ্চতর গ্রেড কীভাবে যোগ হয়ে বেতন নির্ধারণ হবে এই বিষয়ে নির্দেশনা প্রয়োজন।
চিঠিতে আরো উল্লেখ করা হয়, যে সব প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডের সঙ্গে ৩টি টাইমস্কেল প্রাপ্ত হয়ে ৮ম গ্রেডে বেতন গ্রহণ করছেন, সেই সব প্রধান শিক্ষকদের ক্ষেত্রে বর্তমানে উন্নীত স্কেল অর্থাৎ ১০ম গ্রেডে বেতন নির্ধারণের পর আগের প্রাপ্ত ৩টি টাইমস্কেল কীভাবে যোগ হয়ে বেতন নির্ধারণ হবে এই বিষয়ে নির্দেশনা প্রয়োজন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ২০২৫ খ্রিষ্টাব্দের ১৫ ডিসেম্বরের ৫৩৪ নং প্রজ্ঞাপন মোতাবেক প্রধান শিক্ষক পদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণের ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় থেকে উল্লিখিত মতামত দেয়া হয়েছে।
মতামতগুলো হলো: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২০২৫ খ্রিষ্টাব্দের ১৫ ডিসেম্বরের ৫৩৪ নং প্রজ্ঞাপন (সংযুক্তি-৬) সংশোধন করে গ্রেড-১১ এর সঙ্গে গ্রেড-১২ উল্লেখ করা প্রয়োজন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ২০২০ খ্রিষ্টাব্দের ১২ আগস্টের চিঠি নং-৯১ এর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণের ক্ষেত্রে দেয়া নির্দেশনা প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে এমন অবস্থায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ের প্রস্তাব অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উন্নীত বেতন স্কেল ১০ম গ্রেডে বেতন নির্ধারণ পদ্ধতি আইবাস ডাবল প্লাসে যুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
- বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলশিক্ষককে পেটানোর অভিযোগ
- সোমবার এসএসসির ফল, দেখবেন যেভাবে
- প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডের বেতন নির্ধারণে নির্দেশনা চেয়ে অর্থ বিভাগে চিঠি
- আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে শিক্ষকদের বদলি: মাউশি ডিজি
- শাহীদ আলী মডেল স্কুলের উন্নয়নের স্বার্থে গাছ কাটা হয়েছে: প্রধান শিক্ষক
- শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী
- শিক্ষকদের শ্রেণিকক্ষে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
- যেসব মাদরাসা প্রধানদের স্থগিতের মুখে এমপিও
- উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- শিক্ষকদের স্কুল চলাকালে বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
- শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত, মন্ত্রণালয় ও ডিআইএর সর্বশেষ মনোভাব
- সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের


MS3 Technology BD