সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের
সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এতে নিউমার্কেট এলাকার মিরপুর সড়কে যানচলাচ বন্ধ হয়ে যায়।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলভিত্তিক কাঠামোতে ঢাকা কলেজকে যুক্ত করার প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন কলেজটির উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।
সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এতে নিউমার্কেট এলাকার মিরপুর সড়কে যানচলাচ বন্ধ হয়ে যায়।
এ সময় শিক্ষার্থীদের ‘স্কুলিংয়ের ঠিকানা, ঢাকা কলেজ হবে না’; ‘ঢাকা কলেজের আঙিনায় স্কুলিংয়ের ঠাঁই নাই’; ‘ইউজিসির কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
শিক্ষার্থীরা অভিযোগ করে, ঢাকা কলেজের নিজস্ব ইতিহাস, পরিচিতি ও শিক্ষার পরিবেশ বহুদিনের। দীর্ঘদিন ধরে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর কার্যক্রম পরিচালিত এই প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট নতুন স্কুলিং কাঠামো যুক্ত করা হলে কলেজের স্বকীয়তা নষ্ট হবে। এমন প্রস্তাব শিক্ষার্থীদের মতামত ছাড়াই দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করে তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলসহ রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
যে সাতটি কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।উল্লেখ্য, ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত কমিটি অংশীজনদের সঙ্গে আলোচনা করে এই বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সংসদ না থাকায় অন্তর্বর্তী সরকার এই বিশ্ববিদ্যালয়ের আইন অধ্যাদেশ আকারে জারির উদ্যোগ নিয়েছে।
ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানের নেতৃত্বে গঠিত একটি কমিটি অধ্যাদেশের খসড়ায় প্রস্তাবিত প্রশাসনিক ও একাডেমিক কাঠামোর বিষয়ে অংশীজনদের মতামত নিতে গত ২৪ সেপ্টেম্বর অধ্যাদেশের খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।
খসড়ায় সাতটি কলেজকে চারটি স্কুলে বিভক্ত করে ‘ইন্টারডিসিপ্লিনারি’ কাঠামোতে বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী কলেজগুলো উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদানও চালু থাকবে।
- শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে উত্তীর্ণদের ভাইভা দ্রুত শুরুর দাবি
- ইসরায়েলের ওপর চাপ ও নিষেধাজ্ঞা বাড়ানোর আহ্বান জানাল ব্রিটিশ পার্লামেন্ট
- জাতীয় বাজেট ও বাংলাদেশের ভবিষ্যৎ: শিক্ষা ও প্রতিরক্ষা খাতের ভারসাম্যপূর্ণ অগ্রাধিকারে নজর কেন জরুরি?
- কানাইঘাট সরকারি কলেজের অধ্যাপক আজাদ আর নেই
- খালি বাসায় বুয়েট শিক্ষকের মায়ের পচনধরা মরদেহ, উদ্ধার করল পুলিশ
- ব্যাংককে ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’ সম্মাননায পেলেন কানাইঘাটের জয় দাস
- আজ পবিত্র ঈদুল আজহা
- স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কুরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
- 'ঈদুল আজহা জুলুম ও আধুনিক ফেরাউনদের বিরুদ্ধে প্রতিরোধের বার্তা বহন করে'
- পবিত্র ঈদুল আযহার উপলক্ষে এমএসথ্রি টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
- শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত, মন্ত্রণালয় ও ডিআইএর সর্বশেষ মনোভাব
- সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের
- শেষ হলো কুবির পঞ্চম ছায়া জাতিসংঘ সম্মেলন


MS3 Technology BD